খবর লাইভ : ৭২ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে মাস্ক পড়ে কুচকাওয়াজে তিন বাহিনীর জওয়ানরা। সেনাবাহিনীর ২১ বার তোপধ্বনি, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ। করোনা আবহে শারীরিক দূরত্ব মেনেই হয় কুচকাওয়াজ। এবারের কুচকাওয়াজে যোগ দিয়েছেন বাংলাদেশের সেনারাও। কুচকাওয়াজে অংশ নিয়েছে ব্রহ্মস, অ্যাসল্ট ট্যাঙ্ক, পিনাকা রকেট রকেট লঞ্চার সিস্টেমের মতো অত্যাধুনিক অস্ত্র। দিল্লির রাজপথে পদাতিক বাহিনীতে নেতৃত্ব দিয়েছেন কর্নেল প্রীতি চৌধুরি। প্রথমে জাঠ রেজিমেন্ট, তারপর গাড়োয়াল রেজিমেন্ট, এরপর মাহার রেজিমেন্ট মার্চ পাসে অংশ নেয়। জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন এই বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান ও চিফ অফ আর্মি স্টাফ। এবারের কুচকাওয়াজে অংশগ্রহণকারী জওয়ানের সংখ্যা কমেছে। কুচকাওয়াজের দৈর্ঘ্য ছোট করে দেওয়া হয়েছে। অন্যবারের মতো এবারও বিজয়চক থেকে কুচকাওয়াজ শুরু হয়ে লালকেল্লার বদলে ন্যাশনাল স্টেডিয়ামে শেষ হয়। এদিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখার জন্য দর্শক সংখ্যাও কমানো হয়েছে। ১.১৫ লাখের পরিবর্তে দর্শক সংখ্যা রাখা হয়েছে ২৫ হাজার। ১৫ বছরের নীচে ও কো-মর্বিডিটি থাকা কাউকে অনুষ্ঠানে থাকার অনুমতি দেওয়া হয়নি।
Related Articles
রমজান মাসে মুক্তির স্বাদ, ১২ বছর পর পাকিস্তান থেকে বাড়ি ফিরলেন বিহারের যুবক
0 (0) খবর লাইভ : দীর্ঘ ১২ বছর পর পাকিস্তানে কাটিয়ে মুক্তি পেলেন বিহারের বক্সারের বাসিন্দা ছবি মুশাহর। পাঞ্জাবের অমৃতসর সীমান্তে পাক কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার প্রতিনিধিদের হাতে তুলে দেন করাচি জেলে বন্দি ছবিকে। ভারত সরকারের হেফাজতে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার পরে বুধবার নিজের বাড়িতে পৌঁছেছেন ৩৫ বছরের ছবি। ঘটনার সূত্রপাত , […]
এক সপ্তাহে তৃতীয়বার; ডিজেলের দামে ফের পতন
0 (0) খবর লাইভ: ফের পতন ডিজেলের দামে। এই নিয়ে সপ্তাহে তিনবার। কলকাতা সহ দেশের বাকি তিন শহরেও দামে বদল ডিজেলের। আশায় বুক বাঁধছেন নাগরিকরা। তবে ডিজেলের দাম কমলেও পেট্রলের দাম অপরিবর্তিত আছে এখনও। কলকাতায় শনিবার লিটার প্রতি পেট্রলের দাম 102 টাকা 08 পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম 92 টাকা 52 পয়সা। শুক্রবার লিটার প্রতি […]
ভোপালের সভা থেকে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি মোদির
0 (0) খবর লাইভ : মধ্যপ্রদেশের ভোপালের জনসভা থেকে আবার পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, পাকিস্তান গুলি চালালে ভারত ছুড়বে কামানোর গোলা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা ভারতের ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি নারীশক্তিকে ‘চ্যালেঞ্জ’ করেছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারীশক্তিকে ‘চ্যালেঞ্জ’ করতে গিয়ে সন্ত্রাসবাদীরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। সিঁদুর হয়ে উঠেছে বীরত্বের প্রতীক। রানি […]



