খবর লাইভ : এবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরশুড়ার জনসভায় হাজির ছিলেন না তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। কার্ডেও আমার নাম ছিল না। সেই কারণেই গতকালের সভায় যাইনি। একই সঙ্গে তিনি জানান, আমি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু এলাকার মানুষের কথা ভেবে ইস্তফা দিইনি। দলের মধ্যেই যদি ব্রাত্য হই, তাহলে দলের মধ্যে যুক্ত থাকাটা যুক্তিযুক্ত মনে করি না। এদিন হুগলি জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য পদ থেকে ইস্তফাও দেন তিনি। সেই সঙ্গে জেলার মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এর আগে বেশ কয়েকবার দলের বিরুদ্ধে নানা অসন্তোষের কথা জানিয়ে আসছিলেন প্রবীরবাবু। তবে তিনি এদিন জানান, এখনই তিনি তৃণমূল ছাড়ছেন না।
Related Articles
৭২ ঘণ্টা পার,কুড়মি আন্দোলনের জেরে শনিবারও বাতিল প্রায় ৮০ টি ট্রেন
0 (0) খবর লাইভ : প্রায় ৭২ ঘণ্টা ধরে কুড়মি আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ।৯৬ ঘণ্টা পার। অধিকারের দাবিতে এখনও চলছে কুড়মি সমাজের আন্দোলন। রীতিমতো দুর্ভোগের শিকার যাত্রীরা। শনিবার সাতসকালেও পশ্চিম মেদিনীপুরে খেমাশুলিতে রণপা সহযোগে ঢাক ঢোল পিটিয়ে মিছিল করেন কুড়মি সমাজে মানুষ। সি আর আই রিপোর্টের ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের […]
প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষকের মাথায় আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার!
0 (0) খবর লাইভ :ভয়ঙ্কর দুর্ঘটনা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক টিকিট পরীক্ষকের মাথায় আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার! তারপরের ঘটনা জানলে আঁতকে উঠতে হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ছিটকে পড়লেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ওই টিকিট পরীক্ষক ভর্তি হাসপাতালে। ঘটনা খড়গপুরে। সিটিটিভি ফুটেজে গোটা ঘটনা প্রকাশ্যে আসলে, তা দেখে অনেকেই চমকে উঠছেন। প্রশ্নের মুখে রেলের […]
তাপপ্রবাহকে গুডবাই! শনিবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের
0 (0) খবর লাইভ : অবশেষে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে তাপপ্রবাহের আঁচ থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার থেকেই বৃষ্টিতেও ভিজতে পারে কলকাতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। আর তার জেরেই কিছুটা […]



