খবর লাইভ : কোভিড বিধি মেনেই কলকাতা রেড রোডে পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ হাতেগোনা কয়েকজন অতিথি। এদিন অভ্র কিশোর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী কুচকাওয়াজে অংশ নেয়। কলকাতা পুলিশের তরফে নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিন রেড রোডের অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো তুলে ধরা হয়। ২১টি ট্যবলো এদিন রেড রোডের অনুষ্ঠানে অংশ নেয়। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ট্যুইটে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ন্যায়ের কথাই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, আজকের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই প্যারেডকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উৎসর্গ করা হচ্ছে।
Related Articles
শহরে রোনাল্ডিনহো, একনজরে ব্রাজিলিয়ান তারকার কলকাতার সফরসূচি
0 (0) খবর লাইভ : দুর্গাপুজোর আবহেই শহরে ব্রাজিলের তারকা প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। রবিবার সন্ধ্যায় শহরে পা রাখার কথা ২০০২ বিশ্বকাপ জয়ী ফুটবলারের। কলকাতায় তাঁর কর্মসূচি শুরু সোমবার থেকে। ঠাসা সূচি রয়েছে ব্রাজিলের প্রাক্তন ফুটবলারের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন রোনাল্ডিনহো।এবং দেবেন উপহারও। জানা যাচ্ছে, সোমবার সকালে হোটেলে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের […]
জামিন খারিজ! ফের জেল হেফাজতে শান্তনু, অয়নের বিরুদ্ধে ইডির হাতে বিস্ফোরক তথ্য
0 (0) খবর লাইভ : জামিনের আবেদন করলেও লাভের লাভ কিছুই হল না। বুধবারও জামিন পেলেন না নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে শান্তনুকে। বুধবারই এই মামলায় ব্যাঙ্কশাল আদালতে শান্তনুর কেস ডায়েরি জমা দেয় ইডি। ইডির দাবি, তদন্তে প্রায় ২৫ জন প্রভাবশালীর নাম উঠে এসেছে। কেস ডায়েরি দেখলেই […]
দমকলের নিয়োগ দুর্নীতি, নাম জড়াল খোদ তৃণমূল বিধায়কের !
0 (0) খবর লাইভ : দমকলের নিয়োগে দুর্নীতির অভিযোগ, নাম জড়াল তেহট্টের বিধায়ক তাপস সাহার।এমনকী একটি অডিয়ো ক্লিপও তিনি প্রকাশ করেছেন। সেখানে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছেন। যদিও ওই অডিয়ো’র সত্যতা যাচাই করেনি খবর লাইভ। বিধায়ক তাপসবাবুও ওই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে […]



