খবর লাইভ : ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে ফের নগর ও দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর তিন তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ফলে নানান ধরনের সমস্যার মধ্যে তাঁকে পড়তে হচ্ছে। তাই অ্যাকাউন্টগুলি পুনরায় ব্যবহার করার অনুমতি চাইতে সোমবার আদালতের দ্বারস্থ হয়েছেন অর্পিতা।
এদিন নগর ও দায়রা আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে অর্পিতা বলেন, ‘সমস্যা তো হচ্ছেই! জীবন চালানোর জন্য তো নিজের কিছু দরকার, এখন সেভাবে কিছু নেই। ফলে অসুবিধা হচ্ছে। তবে এগুলো আদালতের ব্যাপার। ওঁরা মনে করেছেন তাই অ্যাকাউন্ট ফ্রিজ় করেছেন। আদালতে আবেদন করেছি। দেখা যাক কী হয়।’ এরই পাশাপাশি অর্পিতার আইনজীবী বলেন, ‘নিয়োগ মামলা প্রকাশ্যে আসে ২০১৪ সালে। ২০২২ সালে অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়। অথচ ওই ব্যাংক অ্যাকাউন্ট ২০০৪ সালের। এর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই। আর অর্পিতা তো কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন! সে সময় অভিনয় ও মডেলিং করে আয় করতেন তিনি। ওই টাকা যে দুর্নীতির টাকা, তার সপক্ষে কোনও প্রমাণ নেই।’
তবে ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে পার্থর ‘বান্ধবী’ কথা বললেও, জেলমুক্তির পর তাঁর সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা হয়েছে কিনা সে প্রসঙ্গে অর্পিতা বলেন, ‘এ বিষয়ে কিছু জানতে চাইবেন না।




