খবর লাইভ : নন্দীগ্রামে বিজেপি নেতা গ্রেফতার ও তার পরিবারকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়ে আঙুল তুলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, সিভিল ড্রেসে পুলিশ রাতের অন্ধকারে […]
Day: December 27, 2025
হাড় কাঁপানো শীতে জমে বরফ বাংলা, তাপমাত্রা নামল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে
খবর লাইভ : হাড় কাঁপানো শীতে জমে বরফ বাংলা। পারদ নামবে আরও, নতুন বছরের আগে রেকর্ড ঠান্ডার সতর্কতা জারি। প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে কলকাতা ও জেলায় তাপমাত্রা ২–৩ ডিগ্রি কমতে পারে, উত্তর ও দক্ষিণবঙ্গে রেকর্ড শীতের সম্ভাবনা। এবারের শীত অতীতের একাধিক রেকর্ড ভাঙতে পারে। বলা যেতে […]
আজ থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোটার শুনানি
খবর লাইভ : আজ শনিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোটার-শুনানি। প্রথম দফায় ডাকা হয়েছে ‘ম্যাপিং’-এ বাদ পড়া ভোটারদের। অর্থাৎ, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁদের কোনও ম্যাপিং করা যায়নি, সেই ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জনের শুনানি হবে এই পর্যায়ে। ইতিমধ্যেই তাঁদের হাতে শুনানির নোটিশ পৌঁছে গিয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই শুনানি চলছে। প্রতিটি […]
বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের আধিকারিকদের সতর্কবার্তা শুভেন্দুর
খবর লাইভ : বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রতিবেশী দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হওয়া আক্রমণ বন্ধের আর্জি জানিয়েছেন। তিনি আধিকারিকদের বলেন, যদি হামলা বন্ধ না হয়, তবে ডেপুটি হাই কমিশনের বাইরে আগামীদিনে আরও বড় বিক্ষোভ আন্দোলন চলবে। শুভেন্দু অধিকারী পাঁচ সদস্যের একটি […]
ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে লাগাতার বিক্ষোভ ঢাকায়, হুঁশিয়ারি ইউনূসকেও
খবর লাইভ : বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার থেকে রাতভর বিক্ষোভ-অবস্থান চলছে, যেখানে শারিফ ওসমান বিন হাদির হত্যার ন্যায়বিচার চেয়ে দেশজুড়ে আন্দোলন তীব্র আকার নিচ্ছে। ঢাকার শাহবাগ চত্বরে ও আশপাশে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার দুপুর থেকেই অবস্থান নেওয়া শুরু করেন। জামাতুল মোকাররম মসজিদ থেকে প্রচারিত এক কর্মসূচির পর তারা শাহবাগে মিছিল করে গিয়ে সেখানে রাস্তা অবরোধ […]





