খবর লাইভ : বিজেপিকে একটা সুযোগ দিন, আমরা সোনার বাংলা গড়ে দেখাব। শনিবার শিলিগুড়ির কর্মী সম্মেলন থেকে এভাবেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও বঙ্কিমচন্দ্রের স্বপ্নের বাংলা গড়ার অঙ্গীকার করে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হবে এবং শিল্পায়নের মাধ্যমে যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকানো হবে। […]
Month: January 2026
এই প্রথম কোনও মহিলা আইপিএসের হাতে পাহাড়ি জেলার ভার
খবর লাইভ : এবার পুলিশ সুপার বদল হল দার্জিলিংয়ে । নতুন এসপি হচ্ছেন প্রতীক্ষা ঝাড়খারিয়া। তিনি এর আগে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন। এই প্রথম কোনও মহিলা দার্জিলিংয়ের পুলিশ সুপার হলেন। দার্জিলিংয়ের বর্তমান এসপি প্রবীণ প্রকাশকে ৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট করা হচ্ছে। এর সঙ্গে পুলিশের উচ্চপদে আরও একগুচ্ছ রদবদল হয়েছে। শনিবার বিকেলে এই বদলি […]
তৃণমূলের জেল খাটা ১৪ দাগি নেতার তালিকা প্রকাশ করে মমতাকে চ্যালেঞ্জ শাহের
খবর লাইভ : মা-মাটি-মানুষের নাম করে ক্ষমতায় এসে এখন অনুপ্রবেশকারীদের হাতে মাটি তুলে দিচ্ছে সরকার। আর ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ছানি পড়েছে। শনিবার ব্যারাকপুরের হাইভোল্টেজ কর্মীসভা থেকে এই ভাষাতেই তৃণমূল নেত্রী ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু আক্রমণই নয়, মঞ্চ থেকে নাম ধরে ধরে ১৪ জন তৃণমূল […]
ব্যারাকপুর থেকে অমিত শাহের তৃণমূলকে কটাক্ষ, ভোটের আগে রাজনৈতিক সুর তীব্র
খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে বিজেপির কর্মী সভায় তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা সরকারকে কঠোর ভাষায় নিশানা করেন। তিনি গত কিছুদিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলের কর্মীদের প্রস্তুতি জোরদার করেন। আনন্দপুর অগ্নিকাণ্ড: শাহ বলেন, আনন্দপুরের অগ্নিকাণ্ড কোনো সাধারণ দুর্ঘটনা […]
বেলডাঙায় অশান্তির তদন্তে এনআইএ-এর বিশেষ দল, রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও
খবর লাইভ : মুর্শিদাবাদের বেলডাঙা অঞ্চলে গত ১৬ ও ১৭ জানুয়ারি ঘটে যাওয়া অশান্তি ও বিক্ষোভের তদন্তভার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার সকালে এনআইএ-র প্রতিনিধিদল বেলডাঙা থানায় পৌঁছে তদন্ত শুরু করেছে। এনআইএ-র পক্ষ থেকে ছয় থেকে আট সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, যারা থানায় […]
মমতার মৃত্যুঘণ্টা বাজাতে ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে আজই মিমের সঙ্গে জোট হুমায়ুনের
খবর লাইভ : মাসখানেক পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে বাংলার রাজনীতিতে নয়া মোড়। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আসাদুদ্দিন ওয়াইসির দল মিম-এর সঙ্গে জোট গঠনের ঘোষণা করেছেন। শনিবার বহরমপুরে আনুষ্ঠানিকভাবে এই জোট ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। যদিও ওই কর্মসূচিতে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি উপস্থিত থাকবেন না, তবুও সংখ্যালঘু ভোটব্যাঙ্কের নিরিখে এই […]
আজ বিকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সুনেত্রা পাওয়ার
খবর লাইভ : শনিবার বিকাল ৫টায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন প্রয়াত এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। বিমান দুর্ঘটনায় অজিতের আকস্মিক মৃত্যুর পর জল্পনা তৈরি হয়েছিল হয়তো এই পদটা তিনিই পাবেন। শূন্যস্থান পূরণে সুনেত্রার সঙ্গে বৈঠক করেছিলেন এনসিপি-র ভারপ্রাপ্ত সভাপতি প্রফুল প্যাটেল, ছগন ভুজবল এবং সুনীল তটকরেরা। শুক্রবার গভীর […]
রাজ্য সরকারের নয়া কীর্তি, আজ অবসরের দিনে বদলির চিঠি পেয়ে বিব্রত কুমারগঞ্জ থানার আইসি
খবর লাইভ : রাজ্য সরকারের নয়া কীর্তি। তৃণমূল সরকারের বদান্যতায়, দীর্ঘ পুলিশি জীবনের শেষ দিনটি শান্তিতে কাটানোর বদলে আইসি রামপ্রসাদ চাকলাদারের সময় কাটছে প্রশ্নের উত্তর দিতে দিতে। ঘটনা শুনলে আপনিও অবাক হবেন । আজ, ৩১ জানুয়ারি তাঁর ষাট বছর পূর্ণ হচ্ছে অর্থাৎ তাঁর চাকরি থেকে অবসরের দিন । কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের মাত্র ২৪ ঘণ্টা আগে […]
রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার
খবর লাইভ : রাজীব কুমারের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি হিসেবে পীযূষ পাণ্ডেকে নিয়োগ করল নবান্ন। আগামী ৩১ জানুয়ারি চাকরি জীবনে অবসর হচ্ছে রাজীবের। তার দু’দিন আগেই অবশ্য নতুন ডিজি হিসেবে ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষকে বেছে নিলেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দিন কলকাতা পুলিশের কমিশনার পদেও রদবদল হয়েছে। বর্তমান […]
আনন্দপুরে রাজ্যপাল, ঘুরে দেখে রাজ্যকে তুলোধোনা
খবর লাইভ : আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৫ জনেরও বেশি শ্রমিকের মৃত্যু হওয়ায় রাজ্যজুড়ে তুঙ্গে উত্তেজনা।শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরো এলাকা ঘুরে দেখার পর তিনি এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেন। রাজ্যপাল জানান, এই দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি শীঘ্রই একটি অ্যাডভাইসরি জারি করবেন। ঘটনাস্থলে পৌঁছে রাজ্যপাল বলেন, “অনেক […]









