খবর লাইভ : অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। বহুদিন আগে অবসর নিয়েছেন টি২০ ফর্মাট থেকেও। তিনি রোহিত শর্মা। এবার তিনি ব্যাট হাতে করে ফেললেন এক বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন হিটম্যান। তিনি ছাপিয়ে গেলেন শাহিদ আফ্রিদিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। […]
Month: November 2025
শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে দিতোয়া ধেয়ে আসছে ভারতে, তামিলনাডু-অন্ধ্রপ্রদেশ-পুদুচেরিতে রেড অ্যালার্ট
খবর লাইভ : শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন ভারতের দক্ষিণ উপকূলের দোরগোড়ায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘দিতোয়া’,। তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কায় ইতিমধ্যেই প্রায় ১৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ শতাধিক। জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে দেদেশের সরকার। দিনভর ঝড়ের গতিবেগ ও প্রভাব বাড়তে থাকায় আইএমডি তিনটি রাজ্যে জারি […]
আগামী ৩ ডিসেম্বর বিশেষভাবে সক্ষম ভাই-বোনদের পাশে দাঁড়াতে এবারও উদ্যোগী পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতি
খবর লাইভ : আগামী ৩ ডিসেম্বর বিশেষভাবে সক্ষম ভাই-বোনদের কাছে একটি বিশেষ দিন আর সেই বিশেষ দিনটিকে সামনে রেখে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতি। পানিহাটি মিত্রপাড়ার এই সংস্থা দীর্ঘদিন ধরে বিশেষভাবে সক্ষম মানুষের পাশে থেকে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করছে এবং তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী হচ্ছে। বিশ্ব প্রতিবন্ধী […]
খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নয় এখন, দিন পিছিয়ে দিল নির্বাচন কমিশন
খবর লাইভ : নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ মোট ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান এসআইআর প্রক্রিয়ার কারণে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ফের পিছিয়ে দিয়েছে।আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম আপলোড শেষ হবে। এরপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা এবং ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে […]
পাকিস্তান সহ ভারতের তিন প্রতিবেশী দেশে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত ফিনল্যান্ডের
খবর লাইভ : ফিনল্যান্ড সরকারের ঘোষণা, ২০২৬ সালের মধ্যে ইসলামাবাদ (পাকিস্তান), কাবুল (আফগানিস্তান) এবং ইয়াঙ্গন (মায়ানমার)-এ অবস্থিত দূতাবাস তারা বন্ধ করবে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকারিতা এবং কৌশলগত কারণের ভিত্তিতে নেওয়া হয়েছে। বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই দেশগুলোর রাজনৈতিক অনিশ্চয়তা এবং ফিনল্যান্ডের সঙ্গে তারা বাণিজ্যিক বা অর্থনৈতিকভাবে খুব সীমিতভাবে যুক্ত। […]
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে দায়ের নতুন এফআইআর
খবর লাইভ : ন্যাশনাল হেরাল্ড মামলায় আরও বিপাকে সোনিয়া এবং রাহুল গান্ধী। প্রতারণার অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী-সহ মোট আট জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। তবে এই বিষয়ে তাদের কিছু জানা নেই বলে দাবি করেছে কংগ্রেস। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে […]
কৃষ্ণসাগরে ইউক্রেনের আন্ডারওয়াটার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত দুটি রুশ তেল ট্যাঙ্কার
খবর লাইভ : কৃষ্ণসাগরে আন্ডারওয়াটার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হল দুটি রুশ তেল ট্যাঙ্কার। ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। ইউক্রেনের অভিযোগ,পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার জন্য রাশিয়া যে ‘ছায়া বহর’ ব্যবহার করে তেল রফতানি করছে, এই ট্যাঙ্কার দু’টি সেই বহরেরই অংশ। ইউক্রেনের গুপ্তচর সংস্থা এসবিইউ সূত্রে খবর, ইউক্রেনীয় বাহিনী ট্যাঙ্কার দু’টিকে চিহ্নিত করেছে। একটির নাম ‘বিরাট’ […]
এসআইআর পর্যবেক্ষণে মাঠে ঘাটে খোঁজ নেবে বিজেপির নতুন কমিটি
খবর লাইভ : নাগরিকদের ভোটার তালিকা সংশোধন এবং আপডেটের জন্য চলমান নির্বাচন কমিশনের উদ্যোগ এসআইআর প্রক্রিয়া পুরো নজরে রাখতে এবং সম্ভাব্য ত্রুটি বা অনিয়ম শনাক্ত করতে কেন্দ্রীয় বিজেপি একটি জাতীয় পর্যায়ের সমন্বয় কমিটি গঠন করেছে। নতুন কমিটির গঠন ও দায়িত্ব • সাত সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। সদস্য হিসেবে […]
এবার বাড়ি বসেই আধারে মোবাইল নম্বর আপডেটের সুবিধা
খবর লাইভ : আধার অ্যাপের বড়সড় আপডেট ঘোষণা করল ইউনিক ইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ৷ তাদের তরফে জানানো হয়েছে এবার থেকে আধার আধার অ্যাপের মাধ্যমেই নম্বর আপডেট করা যাবে ৷ তার জন্য স্থানীয় কোনও আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই ৷ ফলে বাড়ি বসেই যে কেউ নিজের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর আপডেট করতে পারবেন ৷ […]
এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিল ২৬৯ জন অযোগ্যকে
খবর লাইভ : এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল ২৬৯ জন অযোগ্যকে। বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকা প্রথম দফায় ৩০ অগাস্ট প্রকাশ করার পরেও নবম দশম ও একাদশ দ্বাদশ এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে রেখেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এসএসসি ফের তাদের চিহ্নিত করা শুরু করে। সেই প্রক্রিয়া […]










