National Special News Special Reports

ফুঁসছে শতদ্রু, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে মৃত ৫০

0
(0)

খবর লাইভ : মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা নেমেছে হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে। ফুঁসছে শতদ্রু নদী। বিপর্যস্ত কিন্নর উপত্যকা। কিন্নর জেলার পানউইতে মেঘভাঙা বৃষ্টির কারণে শতদ্রুতে জলস্তর একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। ভেসে গিয়েছে নদী লাগোয়া বাড়ি, দোকান, হোটেল।

আবহাওয়া দপ্তরের তরফে চাম্বা ও কাংড়া জেলায় রেড অ্যালার্ট, মান্ডি, কুল্লু এবং মানালিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। মানালিতে বিপাশা নদীর জল শহরে ঢুকে প্লাবিত বহু এলাকা। জলস্রোতে একটি হোটেল সহ বেশ কয়েকটি দোকান ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মানালি-লে, কিরাতপুর-মানালি জাতীয় সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে ৬২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে রাজ্যটিতে। শুধু কুল্লুতেই ১৫৫ শতাংশ অতিরিক্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। কোথাও হড়পা, আবার কোথাও ধস নেমেছে। রাস্তাঘাট বন্ধ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে বৈষ্ণোদেবীর যাত্রাপথে। মঙ্গলবার দুপুরে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামে।

বুধবার দুপুর পর্যন্ত সেখানে দুর্যোগের কারণে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ২৩ জন। রিয়াসির এসএসপি পরমবীর সিং জানিয়েছেন, বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনা ঘটেছে। ধসে চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আরও কেউ চাপা পড়ে আছেন কিনা, তা দেখা হচ্ছে। দুর্যোগের কারণে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *