National Special News Special Reports

৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : মধ্যবিত্ত শ্রেণির কাছে বাজেটের সব থেকে আকর্ষণীয় বিষয় হল আয়কর সংক্রান্ত কোনও ঘোষণা। ব্যক্তিগত আয়করে ছাড়!বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী বললেন অর্থমন্ত্রী বাজেট ঘোষণায়? আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হচ্ছে। পাশাপাশি, কেউ যদি বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন , তবে তাকে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা,
৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।বাৎসরিক আয় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।বাৎসরিক আয় ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ।বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে ২৫ শতাংশ হারে দিতে হবে কর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *