National

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নেমে মৃত্যু হল পাঁচ পুণ্যার্থীর

0
(0)

খবর লাইভ : অবিরাম ধারায় বৃষ্টি। যার জেরে জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নেমে মৃত্যু হল ৫ পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত ১৪ জন। মঙ্গলবার ত্রিকুটা পাহাড়ের চূড়ায় বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসলে গত তিন দিন ধরে জম্মু-কাশ্মীরে বৃষ্টি হচ্ছে। তার জেরে কোথাও হড়পা বান, কোথাও আবার ধস নেমেছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাঠুয়া, সাম্বা, ডোডা, জম্মু, রামবান, কিস্তোয়ার সহ জম্মুর বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন ধসের পর মন্দির কমিটির সদস্য, নিরাপত্তাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। অন্য পুণ্যার্থীদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এদিনই ডোডায় বৃষ্টি ও হড়পা বানের জেরে একের পর এক বাড়ি ভেসে গিয়েছে বলে খবর। দুর্যোগে সেখানে চারজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, জম্মু অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। জনগণকে জলাশয় ও ভূমিধসপ্রবণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জম্মুর সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ। ভূমিধসের আশঙ্কায় জম্মু-শ্রীনগর মহা সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী ও ঝরনাগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *