খবর লাইভ : এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আর্জি খারিজ করেছেন। ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আর্জি দায়ের হয়েছিল, তার সব ক’টি খারিজ করে দিয়েছে […]
Day: August 19, 2025
সারদা মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, এখনই জেল মুক্তি নয়
খবর লাইভ : সারদা চিটফান্ড প্রতারণা মামলায় স্বস্তি সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের। ২০১৩ সালে সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার হন দু’জনে। সারদার গুচ্ছ-গুচ্ছ মামলার মধ্যে তিনটি মামলায় বেকসুর খালাস হয়েছেন সুদীপ্ত এবং দেবযানী। জানা গিয়েছে, ২০১৩ সালে তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে সারদাকর্তা সুদীপ্ত সেন এবং তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই […]
ওবিসি জটে আপাতত থমকে গেল রাজ্যের এমবিবিএসে ভর্তির প্রক্রিয়া
খবর লাইভ : ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চাওয়া ছাত্র-ছাত্রীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ওবিসি জটে আপাতত থমকে গেল রাজ্যের এমবিবিএস-এ ভর্তির প্রক্রিয়া। একটি বিবৃত জারি করে ডেন্টাল-সহ এমবিবিএস-এ ভর্তির প্রক্রিয়ার কাউন্সিলিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। আদালতে ওবিসি সংক্রান্ত জটের এখনও পর্যন্ত ফয়সালা না হওয়ার জেরেই রাজ্যের […]
এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের
খবর লাইভ : এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারত। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে। সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর দল ঘোষণা করেছেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেও এশিয়া কাপে দলে ফিরে এসেই সহকারী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। তবে যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার ১৫ জনের […]
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
খবর লাইভ : বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে তা স্থলভাগে ঢুকতে পারে। পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে রাজ্যের সব জেলায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে […]
ভারত কুর্নিশ করে তোমায়, মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে বৈঠকে গর্বিত নরেন্দ্র মোদি
খবর লাইভ : ভারতীয় মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। যিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে পা রেখেছেন। জুলাই মাসে মিশন সম্পন্ন করে দেশে ফিরতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। প্রত্যাশা মতো প্রধানমন্ত্রী লোক কল্যাণমার্গে এই মহাকাশচারীর সঙ্গে ব্যক্তিগত বৈঠকে মিলিত হন। মোদি […]
ট্রাম্পের ওভাল অফিসে যুদ্ধবিরতির সেমিফাইনাল, জেলেনস্কির পাশে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ
খবর লাইভ : হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের শীর্ষ নেতারা একসঙ্গে শান্তি আলোচনায় অংশ নিলেন। এই বৈঠককে অনেকেই ‘যুদ্ধবিরতির সেমিফাইনাল’ বলে অভিহিত করছেন । এই সময় ট্রাম্প প্রথমে জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠক করেন, তার পরে ইউরোপীয় নেতাদের নিয়ে সম্মেলন করেন; মাঝখানে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির […]







