games Special News Special Reports

ড্রিম ইলেভেন সরতেই টিম ইন্ডিয়ার স্পনসর হওয়ার আবেদন দুই সংস্থার 0 (0)

খবর লাইভ : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সম্প্রতি একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়ে, যখন ড্রিম ইলেভেন তাদের টিম ইন্ডিয়ার লিড স্পনসর পদ থেকে সরে যায়। তার সঙ্গে বেঁধে রাখা হয়েছিল প্রায় ৩৫৮ কোটি টাকার একটি বড় চুক্তি। তবে, কেন্দ্রীয় সরকারের “অনলাইন গেমিং বিল ২০২৫” আইন পাস হয়েছে। যেখানে টাকা দিয়ে খেলা নিষিদ্ধ ঘোষণা রয়েছে। ড্রিম […]

games Special News Special Reports

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের 0 (0)

খবর লাইভ : এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গল মহিলা দলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কম্বোডিয়ার পেনম পেন ক্রাউন এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ তালিকার শীর্ষে উঠে এল লাল-হলুদের মেয়েরা। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ফাজিলা ইকওয়াপুট, ম্যাচের ৭০ মিনিটে। ২০২৪-২৫ মরশুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ জয়ের সুবাদে এ বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে […]

Special News Special Reports State

পুজোয় অনুদান নিয়ে হলফনামা দিতে রাজ্যকে ৪৮ ঘণ্টা ডেডলাইন দিল হাইকোর্ট 0 (0)

খবর লাইভ  : রাজ্য  সরকারের তরফে এবার শারদোৎসবের অনুদানের পরিমাণ বাড়ান হয়েছে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে  এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আগের বছরের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানো হল এই অঙ্ক।  এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা। […]

National Special News Special Reports

এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে 0 (0)

খবর লাইভ : ২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে ফের পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী, নতুন পরীক্ষার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে।আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি পরিবর্তনে রাজি নয় দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে, তালিকাভুক্ত ‘অযোগ্যদের’ মধ্যে থাকা প্রাক্তন […]

National Special News Special Reports

গ্রেটার নয়ডায় বধূর নৃশংস হত্যাকাণ্ডে এবার গ্রেফতার ভাসুর-শ্বশুর 0 (0)

খবর লাইভ : গ্রেটার নয়ডায় পণের দাবিতে বধূর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার গ্রেপ্তার করা হল বাকি দুই অভিযুক্তকে। সোমবার হরিয়ানার সিরসা টোল থেকে গ্রেপ্তার করা হয়েছে নিহত নিকি ভাটির ভাসুর রোহিত ভাটিকে। এরপরই কয়েক ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করা হয়েছে নিকির শ্বশুর সত্যবীর ভাটিকেও। নিকির স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই। এনিয়ে ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেপ্তার […]

Special News Special Reports State

ফের গ্রেফতার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা 0 (0)

খবর লাইভ : ফের গ্রেফতার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সাতসকালে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাড়িতে ঢুকতেই বাড়ির পিছনের পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিধায়ক। এমনকী তাঁর হাতে থাকা দুটি মোবাইল ফোনও পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে হয়নি শেষ রক্ষা। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা জাপটে […]

Special News Special Reports State

এসএসসি মামলায় কাকভোরে তৃণমূল বিধায়কের শ্বশুড়বাড়িতেও হানা ইডির 0 (0)

খবর লাইভ : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নিয়ে ফের শুরু ধরপাকড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একটি টিম সোমবার সকালে তল্লাশি চালায় মুর্শিদাবাদের আন্দির বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। সূত্রের খবর, এ ছাড়াও বীরভূমের সাঁইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মায়া সাহার বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা। তাৎপর্যপূর্ণ ভাবে মায়া জীবনকৃষ্ণের পিসি। অতীতে নিয়োগ মামলায় সিবিআই-এর […]

Special News Special Reports State

কলকাতায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি 0 (0)

খবর লাইভ : কলকাতায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই মাঝেমধ্যেই বৃষ্টিতে ভিজেছে শহর ও সংলগ্ন জেলাগুলি। সকাল থেকে আকাশ মেঘলা। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ বিস্তার […]

Special News Special Reports State

আগামী ২০ সেপ্টেম্বরে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী 0 (0)

খবর লাইভ : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় নিজেদের জমি পুনরুদ্ধারে মরিয়া ভারতীয় জনতা পার্টি। এই লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব এখন বঙ্গমুখী। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-এর ঘন ঘন বঙ্গ সফরও যেন সেই বিষয়টিকেই তুলে ধরছে। দলীয় সূত্রে খবর, মহালয়ার ঠিক একদিন আগে অর্থাৎ আগামী ২০ সেপ্টেম্বরে ফের বাংলায় আসছেন […]