খবর লাইভ : রাজ্য সরকার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও পদে নিয়োগ করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের মাধ্যমে নির্বাচনী কমিশনে তিনজন করে প্রার্থী সুপারিশ করে প্যানেল পাঠিয়েছিল। তবে কমিশন সেই সব প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে এবং পুনরায় নতুন তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে ।
জানা গিয়েছে, রাজ্য সরকার প্রধান সচিব মনোজ পন্থের মাধ্যমে নির্বাচন কমিশনকে অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও ও ডেপুটি সিইও পদে প্রার্থী হিসেবে মোট নয় জনকে সুপারিশ করেছিলেন। কিন্তু কমিশন এক মুহূর্তও ভাবেনি। কাউকেই পছন্দ নয়, মনোভাব প্রকাশ করে সেই নামের তালিকা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। কমিশন নতুন তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে, অন্যথায় রাজ্য সরকারের সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়াও হয়েছে ।




