games Special News Special Reports

টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে কোন কোন নজির গড়লেন বিরাটরা, জানেন?

0
(0)

খবর লাইভ : ফয়সালা হওয়া টানা ৮টি ম্যাচ জিতে ভারত স্পর্শ করল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার রেকর্ড। ২০২২ ও ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ মিলিয়ে অস্ট্রেলিয়া এবং এবারের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাও টানা ৮ ম্যাচে জিতেছিল।

টি২০ বিশ্বকাপে টস জিতে ফাইনাল জেতার পরিসংখ্যান বেড়ে হলো ৮-১। ২০০৭ সালে ভারত ও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের পর এবার ভারত চ্যাম্পিয়ন হলো প্রথমে ব্যাট করেই। ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬) এবং ইংল্যান্ড (২০১০ ও ২০২২)-এর পর তৃতীয় দেশ হিসেবে ভারত দু-বার টি২০ বিশ্বকাপ জিতল।

দেশের হয়ে দুটি টি২০ বিশ্বকাপ জেতার নজির এতদিন ছিল ৮ ক্রিকেটারের। সকলেই ওয়েস্ট ইন্ডিজের। ড্যারেন সামি, মার্লন স্যামুয়েলস, ক্রিস গেইল, জনসন চার্লস, ডোয়েইন ব্র্যাভো, স্যামুয়েল বদ্রী, আন্দ্রে রাসেল ও দীনেশ রামদিনের সঙ্গে এবার নিজের নাম জুড়ে ফেললেন রোহিত শর্মা (২০০৭ ও ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য)।

৩৭ বছর ৬০ দিনের মাথায় টি২০ বিশ্বকাপ রোহিত জিতলেন সবচেয়ে বেশি বয়সের অধিনায়ক হিসেবে। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল। চ্যাম্পিয়ন হওয়ার দিনে ইমরানের বয়স ছিল ৩৯ বছর ১৭২ দিন। ফলে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল জেতার নিরিখে সবচেয়ে বেশি বয়সের অধিনায়কদের তালিকায় ইমরানের পরেই রইলেন রোহিত।

টি২০ টুর্নামেন্টের ফাইনালে উঠে কখনও হারেননি অধিনায়ক রোহিত। ৬ বার মুম্বই ইন্ডিয়ান্স ও দুবার ভারতের হয়ে জয় পেয়েছেন। মহেন্দ্র সিং ধোনি টি২০ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন ১৫ বার, জিতেছেন ৯টিতে। রোহিত দ্বাদশ টি২০ ফাইনাল খেলে জিতলেন ১১টিতে। এই নিরিখে রোহিত রইলেন ব্র্যাভো (১৭), কায়রন পোলার্ড (১৬) ও শোয়েব মালিক (১৫)-এর পরেই।

ভারতকে ৬২টি টি২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়ে রোহিত জিতলেন ৪৯টিতে। যা বিশ্বরেকর্ড। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান জিতেছে ৪৮টিতে। রোহিতের নেতৃত্বে ভারত টি২০ আন্তর্জাতিকে হেরেছে ১২টিতে, একটি টাই হয়েছিল, সেটি ভারত জেতে সুপার ওভারে।

মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলিই দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি দেশের হয়ে ৫০ ও ২০ ওভারের বিশ্বকাপ জিতলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। এবারের টি২০ বিশ্বকাপ ফাইনাল নিয়ে কোহলি ১৬ বার ম্যাচের সেরা হলেন টি২০ আন্তর্জাতিকে। পিছনে ফেলে দিলেন সূর্যকুমার যাদবকে (১৫)। কোহলি টি২০ বিশ্বকাপে ম্যাচের সেরা হওয়ার নিরিখে নিজের রেকর্ড উন্নত করলেন অষ্টমবার এই পুরস্কার পেয়ে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *