National Special News Special Reports

নিটের প্রশ্নফাঁসের তদন্তে এবার দেরাদুন থেকে সিবিআইয়ের জালে এক বৃদ্ধ!

0
(0)

খবর লাইভ : নিটের প্রশ্নফাঁসের তদন্ত করছে সিবিআই। তদন্তের জন্য আরও এক জনকে গ্রেফতার করা হল । তদন্তভার নেওয়ার পর এই নিয়ে মোট সাত জনকে গ্রেফতার করল সিবিআই। জানা গিয়েছে, উত্তরাখণ্ড পুলিশের সহযোগিতায় দেরাদুন থেকে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। মুসৌরিতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তার নাম গঙ্গাধর গুন্ডে। তিনি হরিয়ানার বাসিন্দা। উত্তরাখণ্ড পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত ২৫ জুন সিবিআইয়ের কাছ থেকে তাঁরা খবর পান নিটের প্রশ্নফাঁসকাণ্ডে এক অভিযুক্ত মুসৌরি যাচ্ছেন। সেই খবর পেয়েই দেরাদুনে নজরদারি বাড়ানো হয়। সিবিআইয়ের কাছ থেকে ওই ব্যক্তির সম্পর্কে তথ্য পেয়েই মুসৌরিতে তল্লাশি অভিযানে নামে পুলিশ। সেখান থেকেই গঙ্গাধরকে গ্রেফতার করা হয়। তার পর তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।সিবিআইয়ের দেরাদুন শাখার এক আধিকারিক জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে বিহারের দুই অভিযুক্তের সঙ্গে যোগাযোগ ছিল গঙ্গাধরের। প্রশ্নফাঁসের ঘটনায় তারও ভূমিকা থাকতে পারে বলে মনে করছে সিবিআই। তাই গঙ্গাধরকে হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গত ২২ জুন এই মামলার তদন্তভার নেওয়ার পর বিহারের পটনা থেকে মণীশ কুমার এবং তাঁর সহযোগী আশুতোষ নামে দু’জনকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, মণীশ কুমার পরীক্ষার্থীদের নিয়ে আসতেন নিজের গাড়ি করে। আর আশুতোষ তাঁদের নিজের বাড়িতে থাকা-খাওয়ার ব্যবস্থা করতেন। শুক্রবার হাজারিবাগ থেকে ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এবং আরও দু’জনকে গ্রেফতার করে সিবিআই। শনিবার এক সাংবাদিককে গ্রেফতার করে তারা। এ বার সেই তালিকায় নতুন সংযোজন গঙ্গাধর গুন্ডে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *