খবর লাইভ : শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি পার্কিং জোন নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের বৈঠকের পরই শুক্রবার সকাল থেকে মহানগরের সর্বত্র চোখে পড়লো পুলিশি তৎপরতা। গড়িয়াহাট থেকে শুরু করে পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিটে নিয়ম বহির্ভূত পার্কিং দেখা মাত্রই কড়া পদক্ষেপ পুলিশের। বেশ কিছু গাড়ি তুলে নিয়ে থানায় জমা করা হলো। বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে […]
Day: June 28, 2024
টানা বৃষ্টির জেরে দিল্লিতে জলের তলায় একাধিক এলাকা, বন্ধ বিমান ওঠানামা
খবর লাইভ : জল থই থই সর্বত্র। ডুবে গিয়েছে রাস্তা, ঘরে ঢুকেছে জল। নাগাড়ে চলা ভারী বৃষ্টির জেরে দিল্লিতে কার্যত বন্যা পরিস্থিতি। বিপর্যস্ত হয়েছে জনজীবন। বৃহস্পতিবার রাত থেকে ক্রমশই বাড়তে শুরু করেছিল বৃষ্টির পরিমাণ। শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় দিল্লিতে। রাতভর চলে বৃষ্টি। যার জেরে ডুবে গিয়েছে রাজধানী শহরের একাধিক এলাকা। রাতারাতি কমে গিয়েছে তাপমাত্রার […]
রাজভবনে যেতে এত আপত্তি কেন? দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে খোঁচা শুভেন্দুর
খবর লাইভ : রাজভবনে যেতে এত আপত্তি কেন? তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ জটিলতা প্রসঙ্গে এই প্রশ্নই তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, রাজ্যপাল যা করছেন তা তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকেই করছেন। শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজভবনে দুই বিধায়ককে ডেকে কোনও অন্যায় করা হয়নি বলেও স্পষ্ট জানান বিরোধী দলনেতা। শাসকদলকে খোঁচা […]
দক্ষিণবঙ্গে চলবে নিম্নচাপের দুর্যোগ,ভারী বৃষ্টির পূর্বাভাস
খবর লাইভ : অবশেষে স্বস্তি, অঝোর ধারায় বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ। শুক্রবারের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে শুক্রবার শক্তিশালী হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ সারাদিন দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ […]
প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ! জোর কদমে চলছে উদ্ধার কাজ
খবর লাইভ : রাজধানীতে বড় দুর্যোগ, অতিরিক্ত বর্ষণে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু সংবাদ মিলেছে। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। ওই টার্মিনাল থেকে সমস্ত উড়ান […]
ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
খবর লাইভ : টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল। এদিন সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারাল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে […]






