International National Special News Special Reports

ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

0
(0)

খবর লাইভ : টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল। এদিন সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারাল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট দেখান রোহিত শর্মা। ৫৭ রান করেন রোহিত শর্মা। ৪৭ রান করেন সূর্যকুমার যাদব। ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। মাত্র ৯ রান করেন তিনি। ৪ রান করেন ঋষভ পন্থ। ইংরেজদের হয়ে ৩ উইকেট জর্ডানের। ১টি করে উইকেট টপলে, জোফরা আর্চে, স্যাম কুরান এবং আদিল রশিদেরও।

আরও পড়ুনঃ নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে পাটনা থেকে সিবিআইয়ের জালে দুই

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংরেজদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন জস বাটলার। সল্ট করেন ৫ রান। ৮ রান করেন মইন আলি। টিম ইন্ডিয়ার হয়ে তিনটি করে উইকেট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। দুটি উইকেট যশপ্রীত বুমরাহর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *