খবর লাইভ : ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে ফের নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই।বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওমই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানান। মোদি বলেন, স্পিকার পদ সংসদীয় গণতন্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ পদ। সাংসদদের আচরণ এবং তাঁদের দায়িত্ববোধকে নিয়ন্ত্রণ করে দেশের মানুষের কাজ করানো, তাঁদের বিশ্বাস বজায় রাখতে হয় স্পিকারকে।
আরও পড়ুনঃ বাজারের ব্যাগে ভরে বাচ্চা পাচারের অভিযোগে বিরাটিতে ধৃত মহিলা
নবনির্বাচিত স্পিকার বিড়লার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত সপ্তদশ লোকসভার কাজে দেশ সন্তুষ্ট হয়েছিল। অষ্টাদশ লোকসভাও আপনার সভাপতিত্বে নতুন মাইলফলক ছোঁবে। এরই পাশাপাশি, মোদি বলেন, স্পিকার পদ সংসদীয় গণতন্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ পদ। সাংসদদের আচরণ এবং তাঁদের দায়িত্ববোধকে নিয়ন্ত্রণ করে দেশের মানুষের কাজ করানো, তাঁদের বিশ্বাস বজায় রাখতে হয় স্পিকারকে।




