games Special News Special Reports

উয়েফার বেনজির সিদ্ধান্ত , মাঠে ঢুকলেই দেওয়া হবে কড়া শাস্তি

0
(0)

খবর লাইভ : শনিবারে উয়েফা কাপের ম্যাচে চার জন ম্যাচ চলাকালীন এবং দু’জন ম্যাচের পর মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন রোনাল্ডোর সঙ্গে নিজস্বী তোলার জন্য। এর মধ্যে এক খুদের সঙ্গেই হাসিমুখে ছবি তুলেছেন রোনাল্ডো। বাকিদের আচরণে বেশ বিরক্তও হন। ম্যাচের পর এক পিচ অনুপ্রবেশকারীকে আটকাতে গিয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষ হয় পর্তুগিজ ফুটবলার গনসালো রামোসের।

আরও পড়ুনঃ সুইৎজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির

রবিবার উয়েফা জানিয়েছে, জার্মানির ১০টি স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়ানো হবে। নিয়ম ভেঙে যদি কোনও দর্শক মাঠে ঢুকে পড়েন তা হলে তখনই তাঁকে স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হবে। প্রতিযোগিতার বাকি কোনও ম্যাচে তাঁকে কোনও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নিজস্বী তুলতে চেয়ে মাঠে ঢুকে পড়েন ছ’জন। এই ঘটনা আটকাতে নড়েচড়ে বসেছে উয়েফা। তারা জানিয়েছে, ভবিষ্যতে এ রকম হলে সেই সমর্থকের জন্য অপেক্ষা করে রয়েছে কড়া শাস্তি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *