National Special News Special Reports

কেন্দ্রের জনমুখী পদক্ষেপ, ট্রেন ভ্রমণে খরচ অনেকটাই কমছে

0
(0)

খবর লাইভ : তৃতীয় বারে জন্য ক্ষমতায় মোদি সরকার আসার পর থেকেই একের পর এক জনমুখী পদক্ষেপ গ্রহণ করছেন। কখনো কৃষকদের জন্য একের পর এক ঘোষণা করেন , আবার কখনো দেশের সাধারণ নাগরিকদের জন্য নতুন নতুন ঘোষণা করেন। আর এসবের মধ্যে এবার ট্রেনের টিকিট থেকে শুরু করে রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হল তাতে স্বস্তি ফিরবে সাধারণ নাগরিকদের। কেননা নতুন এই সিদ্ধান্তের ফলে খরচ অনেকটাই কমে যাবে।

সারা দেশে সাধারণ নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গা সস্তায় এবং স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য প্রথমেই যে ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেন সেটি হলো রেল পরিষেবা। ভারতীয় রেলের উপর ভর করে প্রতিদিন প্রায় দু’কোটি মানুষ যাতায়াত করছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই রেলের বিরুদ্ধে টিকিটের দাম থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার খরচ বৃদ্ধি করার অভিযোগ উঠছিল। এবার সেই বিষয়েই নড়েচড়ে বসলো কেন্দ্র সরকার ।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে ট্রেনের টিকিট, প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে স্টেশনের ওয়েটিং রুম ব্যবহার, মালপত্র রাখার ঘর ইত্যাদির ব্যবহারের জন্য জিএসটি নিতো। ট্রেনের টিকিট সহ এই সকল পরিষেবার ক্ষেত্রে জিএসটি নেওয়ার ফলে স্বাভাবিকভাবেই খরচ অনেকটা বেড়ে যায় । এবার এই সকল ক্ষেত্রে খরচ কমাতে জিএসটি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। শনিবার তাদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের তরফ থেকে বিভিন্ন শ্রেণীর ট্রেনের টিকিটের উপর ৫% জিএসটি লাগু করা হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। যেমন প্ল্যাটফর্ম টিকিটের ক্ষেত্রে লাগু হত জিএসটি। গত শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এই জিএসটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে টিকিটের উপর যে বাড়তি জিএসটি লাগত তা আর লাগবে না এবং টিকিটের দাম কমে যাবে বলে আশা করা হচ্ছে। ট্রেনের সব ধরনের টিকিটের উপর কিন্তু জিএসটি লাগু হতো না। যে সকল টিকিটের উপর জিএসটি চাপানো হতো সেগুলি আর চাপানো হবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *