National Special News Special Reports

বিজেপির যুব মোর্চার নেতা মনু কল্যাণকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

0
(0)

খবর লাইভ : বিজেপির যুব মোর্চার নেতা মনু কল্যাণকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে দলীয় কার্যালয়ে ছিলেন মনু। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পীযূষ এবং অর্জুন নামে দুই যুবক তাঁর সঙ্গে দেখা করতে আসেন। মনুর সঙ্গে কিছু বিষয় নিয়ে কথাও বলেন তাঁরা। অভিযোগ, তার পর আচমকাই পিস্তল বার করে খুব কাছ থেকে মনুকে গুলি করেন অর্জুন। মনুর বন্দু কোনওক্রমে পালিয়ে বাঁচেন। তিনিই পুলিশকে খবর দেন। এর পরই মনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিজেপির মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন মনু। তাঁর মৃত্যুর খবর পেয়েই রবিবার সকালে কৈলাস এবং তাঁর পুত্র আকাশ মনুর বাড়িতে হাজির হন।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন। তবে নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মনুকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর এলাকায় পদযাত্রার আয়োজন করেন মনু। রবিবার সেই পদযাত্রা হওয়ার কথা ছিল। তাই শনিবার রাতে দলীয় কার্যালয়ের সামনে সেই কাজেই ব্যস্ত ছিলেন। সেই সময় অর্জুন এবং পীযূষ বাইকে করে আসেন। মনুকে সময় জিজ্ঞাসা করেন। এরপরই আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *