খবর লাইভ : বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। শেষ চারের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারালেন রোহিতরা। শাকিবদের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই দাপট ছিল ভারতের। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯৭ রান তোলে ভারত। ওপেনিং করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন বিরাট এবং রোহিত শর্মা। যদিও ব্যক্তিগত ১১ বলে ২৩ করে আউট হন রোহিত। বিরাট এদিন খারাপ না খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি, তানজিমের বলে ২৮ বলে ৩৭ করে বোল্ড হন বিরাট। মাত্র ২টি বল পরে তানজিমের বলেই আউট হন সূর্য। পর পর দু’টি উইকেট হারিয়ে যখন চাপে ভারত, তখন ম্যাচের হাল ধরেন পন্থ এবং হার্দিক। পন্থ ২৪ বলে ৩৬ করে আউট হন। পরে দুবে হার্দিককে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ২৪ বলে ৩৪ রান করেন। ২৭ বলে ৫০ রানের ঝোড়ে ইনিংস খেলে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুনঃ এবার নিট-পিজি স্থগিত, রবিবারই ছিল পরীক্ষা
১০৮ রানে ৪ উইকেট পড়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে টানলেন শিবম ও হার্দিক। বিশ্বকাপ যত এগোচ্ছে তত আত্মবিশ্বাস বাড়ছে শিবমের। হার্দিক আগের ম্যাচেও ভাল খেলেছিলেন। এই ম্যাচে আরও ভাল খেললেন তিনি। প্রথম কয়েকটি বল দেখে খেললেন তাঁরা। তার পরে হাত খুললেন। হাওয়ার সাহায্য নিয়ে শট খেললেন। ফলে বড় শট মারতে সমস্যা হল না। দু’জনের মধ্যে ৫৩ রানের জুটি হয়। ২৪ বলে ৩৪ রান করে আউট হন শিবম।
শেষ কয়েকটি ওভারে আরও হাত খোলেন হার্দিক। শেষ বলে চার মেরে অর্ধশতরান করেন তিনি। মাত্র ২৭ বলে ৫০ রান করেন তিনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে ভারত।




