games Special News Special Reports

বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল আফগানিস্তান

0
(0)

খবর লাইভ : টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন। সুপার এইট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান। আফগান বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে ১৪৮ রান করে। জবাবে ১৯.২ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

মূলত বিধ্বংসী বোলিংয়ের জেরেই আফগানদের সামনে দাঁড়াতে পারেনি অজি ব্যাটসম্যানরা। সবচেয়ে সেরা বোলিং ফিগার নাইবের। নাইব ২০ রানে ৪ উইকেট নেন। নবীন উল হক ২০ রানে ৩ উইকেট নেন। মহম্মদ নবি ১ রান দিয়ে এক উইকেট তুলে নেন। তবে রশিদ খান ২৩ রান দিয়ে মাত্র এক উইকেট তুলতে সমর্থ হয়েছেন।
আফগানিস্তানের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রহমানুল্লাহ গুরবাজ ৪৯ বলে ৬০ রান করেন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ৪৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন। বাকিরা অবশ্য তেমন রান্না পাননি। ওপেনারদের দাপটের জন্যই ১৪৮ রানে পৌঁছয় আফগানরা। ইনিংসে শেষের দিকে অবশ্য জ্বলে ওঠেন প্যাট কামিন্স।

আরও পড়ুনঃ এবার যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রজ্বলের ভাই সুরজ
তারকা অজি বোলার এদিন হ্যাটট্রিক করেন। তুলে নেন রশিদ খান, করিম এবং গুলবাদিন নাইবের উইকেট। প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন প্যাট। ব্যাট করতে নেমে তাসের ঘরের মতে ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্র্যাভিস হেড (শূন্য) এবং ডেভিড ওয়ার্নার (৩) দ্রুত ফিরে যান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *