Special News Special Reports State

ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিনেত্রী ঋতুপর্ণা

0
(0)

খবর লাইভ  :  ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার আগে তার অ্যাকাউন্টেন্ট সিজিওতে পৌঁছান। দুপুরসাড়ে বারোটা নাগাদ ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর লেক গার্ডেন্সের বাড়ি থেকে সিজিও এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।আজ অর্থাৎ ১৯ জুন সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তিনি জানিয়েছিলেন, তিনি যাবেন এবং তদন্ত নিয়ে পূর্ণ সহযোগিতা করবেন। সেই মতো বুধবার সকালে অভিনেত্রী তাঁর আপ্ত সহায়ক ও নিজস্ব নিরাপত্তারক্ষীকে নিয়ে ইডির অফিসের উদ্দেশে রওনা দিলেন।

প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে এলেন। সূত্রের খবর, আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই মহিলা ইডি আধিকারিক-সহ ইডির একাধিক আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *