খবর লাইভ : ফ্লোরিডার লুডারহিলে গতকাল আমেরিকা ও আয়ারল্যান্ডের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে চার খেলায় দুটি জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে উঠেছে আমেরিকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। বাবর আজমদের শেষ ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে আগেই শেষ আট নিশ্চিত করেছিল ভারত। গতকাল এক বল না খেলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় আমেরিকা।
আরও পড়ুনঃ কোপার প্রস্তুতির মাঝেই নিজের পছন্দের দুই গোল নিয়ে মুখ খুললেন মেসি
গুরুত্বপূর্ণ সেই পয়েন্টে শেষ আট নিশ্চিত হয় তাদের। প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পর পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিল আমেরিকা। এবার শেষ আটে উঠে আরও চমক দেওয়ার অপেক্ষায় দেশটি।




