National Special News Special Reports State

তরুণ প্রজন্মের হাতে দেশের দায়িত্ব তুলে দিল গণদেবতা,‌কারা আছেন সেই তালিকায়?

0
(0)

খবর লাইভ : তরুণ প্রজন্মের হাতে দেশের দায়িত্ব তুলে দিল গণদেবতা! ‘যুবরাজ’দের উত্থানে রঙিন হয়ে উঠল ২০২৪ লোকসভা ভোট। উত্তরপ্রদেশে শুধু জিতলেন না মুলায়মপুত্র অখিলেশ যাদব , তরুণ নেতার নেতৃত্বে ফিকে হয়ে গেল যোগী ম্যাজিক। ইন্ডিয়া জোট পিছনে ফেলল এনডিএকে। বাংলায় সেই কাজ করলেন তৃণমূল কংগ্রেসের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেকর্ড ভোটে জেতার পাশাপাশি দিশা দেখালেন বাংলাকে। অন্যদিকে কর্নাটক এবং উত্তরপ্রদেশের দুটি আসনে জেতার পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বে উত্থান হল কংগ্রেসের। তিন ‘যুবরাজ’ স্বপ্ন দেখাচ্ছেন বিরোধীদের।

হিন্দি বলয়ের প্রধান রাজ্য যেমন, তেমনই জাতীয় রাজনীতির অন্যতম ভরকেন্দ্র। সেই উত্তরপ্রদেশই বিড়ম্বনা বাড়ল বিজেপির। ২০২২ সালে বিধানসভা ভোটেও নিরঙ্কুশ জয় পেয়েছিল বিজেপি। সেখানে লোকসভায় এনডিএ-র আসন সংখ্যা থামকাল ৩৮-এ। ৪১ আসন জয় পেল ইন্ডিয়া জোট। এর মধ্যে সমাজবাদী পার্টি একাই পেয়েছে ৩৫ আসন। নেপথ্যে উত্তরপ্রদেশের যুবরাজ অখিলেশ যাদবের চৌখস নেতৃত্ব। গেরুয়া ঝড় রুখে দেওয়ার পাশাপাশি কনৌজ নিজের আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির যুবরাজ।

আরও পড়ুনঃ ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ
তরুণ প্রজন্মের তিন নেতার এই জয়জয়কার স্বপ্ন দেখাচ্ছে বিরোধী শিবিরকে। পরিণত তথা অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অখিলেশ, অভিষেক এবং রাহুলের উত্থান নিঃসন্দেহে নজরকাড়া।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *