National Special News Special Reports

অরুণাচলে ক্ষমতায় বিজেপি,সিকিম দখলে রাখল এসকেএম

0
(0)

খবর লাইভ : লোকসভা নির্বাচনের ফলাফলের আগে প্রকাশ্যে সিকিম ও অরুণাচলের ফলাফল। বিরোধীরা গোটা দেশে ছোট দলগুলির লোকসভা ফলাফলের যে দাবি করেছিলেন, সিকিমের নির্বাচনে তারই প্রতিফলন দেখা গেল। সিকিমে ফের ক্ষমতা প্রেম সিং তামাংয়ের এসকেএম। লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছিল ক্ষমতাসীন এসকেএম। বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেল ৩২টি আসনের মধ্যে ৩১টিতে জয়লাভ করেছে এসকেএম।

সিকিমে একটি আসন জিতেছে প্রধান বিরোধী এসডিএফ। অন্যদিকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থীরা একটাও আসন পায়নি। এসকেএম বিজেপির হাত ছাড়তেই সিকিমে তাঁদের অবস্থা স্পষ্ট হয়ে গেল বিধানসভার ফলাফলে।

আরও পড়ুনঃ সন্দেশখালি রণক্ষেত্র কেন?‌ মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল

রবিবার গণনা হয় অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেরও। সেখানে ৪৮টি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সেই সঙ্গে বিজেপির জোটসঙ্গী ন্যাশানাল পিপলস পার্টি পাঁচটি আসনে জয়লাভ করে। ৬০ আসনের অরুণাচলে স্পষ্টভাবে জয়ী বিজেপি, যার প্রভাব লোকসভা নির্বাচনের ফলাফলেও পড়তে চলেছে বলে অনুমান রাজনীতিকদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *