Special News Special Reports State

বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত হাওড়া এবং হুগলি জেলা প্রশাসনের 0 (0)

খবর লাইভ : বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন সাধারণ মানুষের। তারপরই প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়ে। পাশাপাশি কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। সোচ্চার হয় বিজেপি, সিপিএম সহ বিরোধী দলগুলি। তারপরই অবশ্য কলকাতা পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি […]

Special News Special Reports State

বেনজির পদক্ষেপ রাজভবনের, সিসিটিভি ফুটেজ নিয়ে ‘জনতার দরবারে’ রাজ্যপাল 0 (0)

খবর লাইভ : এবার বেনজির পদক্ষেপ রাজভবনের। ‘সচ কে সমনে’ নামে এক উদ্যোগে সিসিটিভি ফুটেজ নিয়ে ‘জনতার দরবারে’ রাজ্যপাল। এর ফলে রাজ্যের যে কেউ চাইলে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না। বুধবার বিকেলে রাজভবনে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এমনই বিবৃতি জারি করা হয়েছে। উল্লেখ্য, রাজভবনের […]

National Special News Special Reports

‘রাহুল শাহজাদা হলে উনি শাহেনশাহ’! আদানি-আম্বানি ইস্যুতে মোদির কটাক্ষের পাল্টা প্রিয়াঙ্কার 0 (0)

খবর লাইভ : আমি বিগত দুদিন ধরে দেখছি প্রধানমন্ত্রী অনেক ‘সাফাই’ দিচ্ছেন। কিন্তু উনি কী ভুলে যাচ্ছেন রাহুল গান্ধী শাহজাদা হলে উনি নিজে শাহেনশাহ! কিন্তু কেন মোদি এত সাফাই দিচ্ছেন এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া কন্যা এদিন সাফ জানান, দেশবাসী দেখছেন কীভাবে দেশের পুরো সম্পত্তি নয়ছয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। […]

games Special News Special Reports

একঝাঁক সুপারস্টার! ভারতকে সতর্কবার্তা কিংবদন্তি লারার 0 (0)

খবর লাইভ : জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা। ভারতীয় দলে একাধিক সুপারস্টার। বিশ্ব ক্রিকেটে যাঁরা অতি পরিচিত নাম। রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিদের আলাদা করে চেনানোর প্রয়োজন নেই। একই কথা প্রযোজ্য় জসপ্রীত বুমরার […]

Bengal and District Special News Special Reports State

তৃণমূল সুপ্রিমোর মঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে 0 (0)

খবর লাইভ : বুধবার আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছিলেন। সেই সময় দেখা যায় বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু মঞ্চে উঠছিলেন না। কেন তিনি মঞ্চে উঠছেন না, সেই বিষয়ে প্রশ্ন করতেই কার্যত ফুঁসে উঠলেন […]

Special News Special Reports State

সাতদিন তাপমাত্রা থাকবে নিম্নমুখী, দুর্যোগের সতর্কবার্তা 0 (0)

খবর লাইভ : আপাতত প্রবল গরম বা তাপপ্রবাহের সম্ভাবনা খারিজ করল আবহাওয়া দফতর। উপরন্তু আগামী সাতদিন তাপমাত্রায় হেরফের তেমন হবে না, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বুধবারও রাজ্যের দক্ষিণ জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ, বুধবারের সন্ধ্যার পর থেকে আগামী প্রায় এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস অনেকটাই স্বস্তিদায়ক। “আগামী সাতদিন পশ্চিমবঙ্গে […]

games Special News Special Reports

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড 0 (0)

খবর লাইভ : প্যারিস সাঁ জা’র জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে ৷ ঘরের মাঠে ডর্টমুন্ডের বিরুদ্ধে 0-১ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি ৷ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২-0 গোলে জিতে ফাইনালে উঠেছে জার্মানির ফুটবল ক্লাব ডর্টমুন্ড ৷ আগামী ১ জুন লন্ডনে তাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ ৷ বরুসিয়া […]

National Special News Special Reports

টাকা না দেওয়ায় এক ছাত্রকে নগ্ন করে মারধর, চুল পুড়িয়ে দেওয়ার চেষ্টা 0 (0)

খবর লাইভ : টাকা না দেওয়ায় এক ছাত্রকে নগ্ন করে মারধরের পাশাপাশি তাঁর চুল পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন তনয় চৌরাসিয়া, অভিষেক কুমার বর্মা, যোগেশ বিশ্বকর্মা, সঞ্জীবকুমার যাদব, হরগোবিন্দ তিওয়ারি এবং শিব ত্রিপাঠী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রকে অনলাইনে ‘বেটিং গেম’ খেলার […]

Special News Special Reports State

উচ্চমাধ্যমিকে ভাল ফল মেয়েদের, পাশের হার ৮৮.১৮ শতাংশ 0 (0)

খবর লাইভ  : চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল ভাল রেজাল্ট করেছেন ছাত্রীরা।মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। মেরিট লিস্টের তালিকায় তাঁরা রয়েছেন চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া।  ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের […]

Special News Special Reports State

ভোটের ডিউটিতে গিয়ে মাথা ফাটল শিলিগুড়ির আইসি-র 0 (0)

খবর লাইভ  : ভোটের ডিউটিতে এসে দুষ্কৃতীদের তাণ্ডবে আক্রান্ত পুলিশ। সূত্রের খবর, মালদহে ভোটের ডিউটিতে এসে গুরুতর জখম শিলিগুড়ি মহিলা থানার আইসি পার্থ ঘোষ। জখম হয়েছেন এক মহিলা সাব ইন্সপেক্টরও। মঙ্গলবার সন্ধেয় মালদহের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ১২২ নম্বর বুথের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে জানা যায় হবিবপুর ব্লকের মঙ্গলপুরা […]