খবর লাইভ : আসানসোল আদালতে কয়লা মামলার শুনানিতে চার্জ গঠন করা গেল না। প্রায় তিন বছর ধরে মামলা চলার পর আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারকের নির্দেশ মতো মঙ্গলবারেই মামলার ট্রায়াল শুরুর কথা ছিল। কিন্তু তা হলো না।
কয়লা মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাজি সহ ৪০ জন আদালতে হাজির থাকলেও চার্জ গঠন করা গেল না। সূত্রের খবর, এই মামলায় মোট ৪৩ জনের নামে চার্জশিট জমা পড়েছিল। বাকি ৪০ জন উপস্থিত থাকলেও জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র উপস্থিত হননি। প্রথম দুজন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তলব এড়িয়ে গেছেন এবং তৃতীয়জন কার্যত ‘নিরুদ্দেশ’।
আরও পড়ুনঃ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী হামলা, মোদির নিশানায় মমতা
অনুপ মাজি ওরফে লালার আইনজীবীর তরফে জানা গেছে সিবিআই- এর চার্জশিটের যে কপি দেওয়া হয়েছে তা এখনও তাঁরা সম্পূর্ণ পড়ে উঠতে পারেননি। পাশাপাশি মামলায় অভিযুক্ত সকলে আদালতে উপস্থিত না থাকার কারণে শুনানি পিছিয়ে আগামী ৩ জুলাই ধার্য করা হয়েছে।




