খবর লাইভ : আইপিএলে জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন লখনৌ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে ৯৮রানে হারালো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে দুরন্ত ব্যাটিং সুনীল নারিনের। ৮১ রান করেন তিনি। বল হাতে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে […]
Day: May 5, 2024
প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারতের সামনে পাকিস্তান
খবর লাইভ : জুন থেকে শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহনকারী দেশ গুলো। আর তারই মাঝে মহিলা টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।মহিলাদের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর থেকে। আরও পড়ুনঃ লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এদিন আইসিসি যে সূচি ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, […]
সোম থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে
খবর লাইভ : বৈশাখের শেষেই স্বস্তির আগমনের খবর দিল হাওয়া অফিস। আগামী ৬-৮ দিন তাপমাত্রা কমতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েক দিন ধরে টানা তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা কম। রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। এতদিন […]
লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
খবর লাইভ : লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার জিরোনার কাছে এফসি বার্সেলোনা হারতেই স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হলো রিয়াল। চার ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ জিতল তারা। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে রিয়াল। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা। এই জয়ের ফলে ৩৬ বার লা লিগা জিতল রিয়াল। তাদের ধারেকাছে […]
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করার এক্তিয়ার পুলিশের নেই, কড়া বার্তা রাজভবনের
খবর লাইভ : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত।রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগের তদন্ত করতেই পারে না পুলিশ। সেই এক্তিয়ার তাদের নেই। এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে বার্তা রাজভবনের । সংবিধানের ৩৬১ ধারা তুলে ধরে বিবৃতি জারি করল রাজভবন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তোলেন,কী করে পুলিশ তথ্যানুসন্ধান করছে ? […]
প্রচারে মিতালী বাগের গাড়িতে ভাঙচুর
খবর লাইভ : প্রচারে বেরিয়ে আক্রান্ত আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ। তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির সামনের এবং পেছনের অংশের কাচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। খানাকুল ব্লকের মুস্তাফাপুর এলাকায় একটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল। তখনই এই ঘটনা ঘটেছে। গাড়িটি দাঁড় করিয়ে রেখে প্রচারে […]
সন্দেশখালির ঘটনায় প্রধানমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল
খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সততা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো দেখিয়ে তারা জানতে চাইল প্রধানমন্ত্রী মোদি কি আগে থেকেই এ ব্যাপারে জানতেন? সে ক্ষেত্রে ভোটের প্রচারে বাংলায় এসে কি তিনি জেনেশুনে অসত্য ভাষণ করছেন? শনিবার, ভাইরাল হওয়া ভিডিয়োয় সন্দেশখালি ২-এর বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে কোনও ধর্ষণ […]
নেপালের ‘একতরফা’ পদক্ষেপে ক্ষুব্ধ! বিতর্কিত নোট নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী
খবর লাইভ : একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে কোনওভাবেই বদলাতে পারবে না। নেপালের নতুন ১০০ টাকার নোট বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সম্প্রতি ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানেই তাঁর কথায় উঠে আসে নোট বিতর্ক প্রসঙ্গ। জয়শঙ্কর সাফ বলেন, আমি রিপোর্টটা দেখেছি। এখনও খুঁটিয়ে দেখা হয়নি। কিন্তু আমি মনে করি […]
ভোটের প্রচারে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন জয়নগরের তৃণমূলের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল
খবর লাইভ : জোরকদমে ভোটের প্রচার করছেন জয়নগরের তৃণমূলের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল। এবার প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তিনি। বাসিন্দাদের সমস্যা, ক্ষোভ-বিক্ষোভের কথা শুনলেন, আর সব শুনে জলাভাবের দোষ চাপালেন বিশ্ব উষ্ণায়নের ঘাড়ে! রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন প্রতিমা। হরিনারায়ণপুরে তাঁকে জল এবং আলোর সমস্যা নিয়ে ক্ষোভ উগড়ে […]
মেয়র নির্বাচনে পরাজয়, ইংল্যান্ডে পতনের মুখে ঋষি শুনক?
খবর লাইভ : ইংল্যান্ড এবার কনসার্ভেটিভ পার্টির হাতছাড়া হওয়ার পথে। সেই সঙ্গে ক্ষমতা হারানোর আশঙ্কায় ঋষি সুনক। গত কয়েক মাসে স্থানীয় নির্বাচন থেকে বিশেষ সংসদীয় নির্বাচনে পরাজয়ের পরে এবার মেয়র নির্বাচনেও পরাজয় কনসার্ভেটিভ পার্টির। রাজনৈতিক সমালোচকদের পর্যবেক্ষণ ১৪ বছর পরে দেশের মানুষ ক্ষমতার পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন। ওয়েস্ট মিডল্যান্ড মেয়র নির্বাচনে লেবার পার্টির রিচার্ড পার্কারের […]










