National Special News Special Reports

শুধু দুর্নীতি নয়, এবার তার প্রমাণ ও চুরির অভিযোগ দিল্লির মুখ্য সচিবের বিরুদ্ধে

0
(0)

খবর লাইভ : শুধু দুর্নীতি নয়, এবার দুর্নীতির প্রমাণও চুরির অভিযোগ।   দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার ও তার অধীনস্থ রাজাশেখরের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ লোপাট করতে চুরির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের আলমোরার একটি আদালতের নির্দেশেই এই এফআইআর দায়ের হয়েছে।

‘প্লিজ়্যান্ট ভ্যালি ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) গত ২ মার্চ দিল্লির মুখ্যসচিব এবং আর এক আমলার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। উত্তরাখণ্ডের আলমোড়া শহরের একটি আদালতে স্বেচ্ছাসেবী সংস্থাটি জানায়, তাদের অফিসে ঢুকে দুর্নীতি সংক্রান্ত তথ্যপ্রমাণ লোপাট করিয়েছেন দিল্লির মুখ্যসচিব।

আরও পড়ুনঃ কাঁথি থেকে গ্রেফতার রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের ২ সন্দেহভাজন!

ওই সংস্থাটির অভিযোগ মোতাবেক গত ১৪ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যসচিব চার জন লোককে তাদের পরিচালিত একটি স্কুলে পাঠান। স্কুলটি আলমোড়া জেলার দাদাকাদা গ্রামে রয়েছে। অভিযোগ, স্কুলে গিয়ে স্বেচ্ছাসেবী সংস্থাটির অফিসে ভাঙচুর চালান ওই চার জন। এনজিও-র যুগ্ম সম্পাদকের ঘর থেকে একাধিক ফাইল, পেন ড্রাইভ নিয়ে চলে যান তাঁরা। একটি কাগজে নাকি সই করার জন্যও চাপ দেওয়া হয়। সই করতে রাজি না হওয়ায় ৬৩ হাজার টাকা নিয়ে চম্পট দেন ওই চার জন।

স্বেচ্ছাসেবী সংস্থাটির দাবি, যে ফাইল এবং পেন ড্রাইভগুলি নিয়ে নেওয়া হয়েছে, সেগুলিতেই ছিল মুখ্যসচিবের দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ। আদালতে অভিযোগ জানানোর পরেই পুলিশকে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দেন আলমোড়ার মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক বিনীত তোমর। ইতিমধ্যেই পুলিশ দিল্লির মুখ্যসচিব এবং তাঁর অধীনস্থ এক আমলার বিরুদ্ধে চুরি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে তদন্ত শুরু করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *