Special News Special Reports State

রেড রোডের শোভাযাত্রার পরেই সোশ্যাল মিডিয়ায় ‘বড়’ বার্তা মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : ট্যুইটারে নিজের প্রোফাইল পিকচার বদলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। UNESCO -র স্বীকৃতি নিয়ে বিরোধীরা যখন তীব্র আক্রমণ শানিয়ে যাচ্ছে তাঁকে। তখন UNESCO কে ধন্যবাদ জানিয়ে তাঁর এই প্রোফাইল পিকচার বদল নজর কেড়েছে সকলের৷ ওয়াকিবহাল মহলের মতে, এতেই বাকিদের উদ্দেশ্য তার বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদলের দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের

নয়া প্রোফাইল পিকচারে লেখা আছে, “আমরা গর্বিত+দেশ গর্বিত, বিশ্ব গর্বিত” একই সাথে লেখা আছে Thank You UNESCO…
রেড রোডের অনুষ্ঠান মঞ্চ হোক বা জোড়াসাঁকোতে মিছিল শুরুর সময়, বারবারই মমতা ধন্যবাদ দিয়েছেন UNESCO’কে। ইউনেস্কোর প্রতিনিধি দলের সকলকে নিজে হাতে সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর ফের তার ট্যুইটারের প্রোফাইল পিকচারে বদল বুঝিয়ে দিয়েছে, আগামী দিনে পুজোকে কেন্দ্র করে রাজ্য বড়সড় ভাবনা চিন্তা করেছে। এরই মধ্যে UNESCO স্বীকৃতি রাজ্যকে গর্বিত করেছে।

এদিনের মঞ্চ থেকে দুর্গোৎসবের ‘সর্বাঙ্গীন’ ঐতিহ্যই বার বার তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ধর্ম যার যার, উৎসব সবার। পুজোর মহামিছিলের পর রেড রোডের মঞ্চ থেকে ফের একবার এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “মানবতাই সব থেকে বড় শক্তি। তাই মানবতার সঙ্গে কোনও আপস নয়।”
বিশ্ব দরবারে অন্যতম সেরা উৎসবের স্বীকৃতি আদায় করে নিয়েছে বাংলার দুর্গাপুজো। ঢুকে পড়েছে ইউনেস্কোর ‘ঐতিহ্য’ তালিকায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *