Special News Special Reports State

ধেয়ে আসছে কালবৈশাখী,সঙ্গে ঘূর্ণাবর্ত; সাত জেলায় জারি কমলা সতর্কতা

0
(0)

খবর লাইভ : হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে আগামী কয়েক দিন। তবে সাময়িকভাবে হলেও গরম কমবে দক্ষিণবঙ্গে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।রবিবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। দমকা ঝড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দুই এক জায়গা। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। গত কয়েক দিনের দাবদাহ থেকে দক্ষিণের মুক্তি। আগামী দু থেকে তিন দিনে রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড়বৃষ্টির কারণে। কোন কোন জেলায় রয়েছে কমলা সতর্কতা?

আরও পড়ুনঃ দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া মার্কিন মুলুকে! স্ত্রীর দেহ ২২৪ টুকরো করে নদীতে ভাসালেন স্বামী

পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর সতর্কবার্তা। ঝড়বৃষ্টি হবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। মঙ্গলবার ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায়।হাওয়া অফিস বলেছে, এদিন গোটা রাজ্যেই থাকছে কালবৈশাখীর পূর্বাভাস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার দেখা মিলতে পারে। কিছু কিছু জায়গায় কালবৈশাখীর বেগ আরও বেশি হতে পারে।
হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে আগামী কয়েক দিন। তবে সাময়িকভাবে হলেও গরম কমবে দক্ষিণবঙ্গে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।এদিন ভোর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। ত্রাতার ভূমিকায় বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত। এদিন সকালে হাওড়া, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি জেলাতে বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। রবিবারের পাশাপাশি সোমবারও রাজ্য জুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি কমলা সতর্কতা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *