খবর লাইভ : ইস্টবেঙ্গল ক্লাবের একটি অংশে অনুমতি ছাড়া অস্থায়ী নির্মাণ তৈরি করার চেষ্টা করায় তা ভেঙে দিল সেনাবাহিনী। তবে ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছেন, একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তা মিটে গিয়েছে। দ্রুতই আবার নির্মাণ কাজ শুরু হবে।
আরও পড়ুনঃ রাধানগর গ্রাম পঞ্চায়েত নিয়ে চরম ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
একটি শৌচালয় সংস্কার করাকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত।সেনাবাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, গত ২৬ মার্চ প্রথম বার সেনাবাহিনী টহল দিতে গিয়ে ওই অস্থায়ী নির্মাণ দেখতে পায়। সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বলা হয়। এর পর ১ এপ্রিল ফের টহল দিতে গিয়ে দেখা যায়, কাজ বন্ধ হয়নি। তখনই নির্মিত বেশ কিছুটা অংশ ভেঙে ফেলা হয়।




