খবর লাইভ : আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে আপাতত তিহার জেলেদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। একই মামলায় আগে থেকেই জেলে রয়েছেন আপ নেতা মণীশ সিশোদিয়া ও সত্যেন্দ্র জৈন। কিন্তু তার মাঝে কিছুটা স্বস্তির খবর। আজ, মঙ্গলবার আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি।
এদিন সঞ্জয় সিংয়ের জামিনের মামলা শীর্ষ আদালতে উঠলে
বিরোধিতা করল না ইডি। সঞ্জয় সিং রাজ্যসভার সাংসদ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জামিনের শর্ত ঠিক করবে নিম্ন আদালত। ফলে কেজরিওয়ালের জেল যাত্রার আবহে কিছুটা হলেও স্বস্তি পেল আপ। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন সঞ্জয় সিং।
আরও পড়ুনঃ বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ!
অন্যদিকে, আরও চার শীর্ষ আপ নেতাকে গ্রেফতারের ছক কষছে বিজেপি। আজ, মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মন্ত্রী আতিশী। কেন্দ্রীয় এজেন্সি গুলিকে ব্যবহার করে আগামী দু’মাসের মধ্যে তাঁকেও গ্রেফতার করা হতে পারে। সঙ্গে সাংসদ রাঘব চাড্ডা, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ ও বিধায়ক দূর্গেশ পাঠককে গ্রেফতারের বিরোধিতা করানোর পরিকল্পনা করছে বিজেপি, এমনটাই দাবি আতিশীর।
Sanjay Singh – mp – AAP – bail – suprime court




