Special News Special Reports State

ভোটের আগে রদবদল, বিধায়ক লাভলি মৈত্রর স্বামী ডিসিপি সাউথ ওয়েস্টকে সরালো কমিশন

0
(0)

খবর লাইভ: নির্বাচনের আগে রাজ্যের আধিকারিক ও পুলিশকর্তাদের বদলির ধারা অব্যাহত। এবার সরিয়ে দেওয়া হল আরও এক পুলিশ কর্তাকে। কলকাতা পুলিশের ডিসি সাউথ ওয়েস্ট (বেহালা ডিভিশন) সৌম্য রায়কে নির্বাচনের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় এমন পদে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন।

কলকাতা পুলিশের ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায় হলফনামায় প্রকাশ করেছিলেন তাঁর পরিবারের সদস্য সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সূত্রেই তাঁকে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পুলিশ আধিকারিক সৌম্য রায় সম্পর্কে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মিত্রর স্বামী। সেই প্রসঙ্গই তিনি হলফনামায় দাবি করেন। তাঁকে মঙ্গলবার পদ থেকে সরিয়ে দেওয়ার পরে সেই পদে নিযুক্ত করার জন্য পুলিশ আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেও তাঁকে পদ থেকে সরানো হয়। লাভলি মৈত্রর রাজনৈতিক যোগের কারণেই সরানো হয় তাঁকে। মঙ্গলবারের নির্দেশিকায় কমিশন নির্দেশ দিয়েছে তাঁকে এমন পদে বসাতে হবে যার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *