খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার আরামবাগে এসেই দুপুর ৩টের সময়ে সেই কর্মসূচির মঞ্চে যান। উদ্বোধন করেন কলকাতা বন্দরের নতুন কয়েকটি প্রকল্পের।এই কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ ছাড়াও ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি থেকে মোদি সাত হাজার কোটির বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব-শিবিরের সঙ্গে আসনরফা কংগ্রেসের! সিট ছাড়া হল আরও ২ দলকে
এলপিজি গ্যাস সিলিন্ডারে ভরার প্রকল্প থেকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের আধুনিকীকরণের প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। রাজ্যের তিনটি রেল প্রকল্পেরও সূচনা করেছেন তিনি।




