National Special News Special Reports

মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব শিবিরের সঙ্গে আসনরফা কংগ্রেসের! সিট ছাড়া হল আরও ২ দলকে

0
(0)

খবর লাইভ : কংগ্রেসের অনমনীয়, বড়ভাই সুলভের মেজাজের জেরে অনিশ্চিত হয়ে পড়ছিল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। শক্তিশালী জোটসঙ্গীরা একা লড়ার সিদ্ধান্ত জানাতেই বোধদয় হয় হাত শিবিরের। একে একে জোট সঙ্গীদের সঙ্গে আসনরফায় রাজি হচ্ছে তারা। আপ, সমাজবাদী পার্টির পরে এবার মহারাষ্ট্রে শিবসেনার  উদ্ধব ঠাকরে শিবিরের সঙ্গে আসনরফ চড়ান্ত করল কংগ্রেস। সূত্রের খবর, সেখানে ৪৮টি লোকসভা কেন্দ্র নিয়ে তিন শিবিরের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে।

কংগ্রেসের নীতির কারণে লোকসভা নির্বাচনে  বাংলায় তাদের সঙ্গে জোটে রাজি নয় তৃণমূল- একথা জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ষ পাশে পেতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যে অখিলেশ যাদবের সঙ্গে উত্তর প্রদেশ নিয়ে আসন সমঝোতা হয়েছে। আপের সঙ্গেও কথা হয়েছে পাঞ্জাব নিয়ে। এবার মহারাষ্ট্রে শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের সঙ্গে রফা করল কংগ্রেস। সূত্রের খবর, ৪৮টি আসনের মধ্যে ২০টিতে লড়বে শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির। নিজেদের ভাগ থেকে ২টি আসন বঞ্চিত বহুজন আগাড়িকে ছাড়বে তারা। শরদ পাওয়ারের এনসিপিকে ১০টি আসন ছাড়া হচ্ছে। কিন্তু সেখান থেকে একটি আসন নির্দল প্রার্থী রাজু শেট্টিকে দেওয়া হবে। বাকি ১৮টি আসনে লড়বে কংগ্রেস। নিজেদের মধ্যে আসন রফা চূড়ান্ত করলেও সরকারিভাবে এখনই ঘোষণা করা হচ্ছে না। দু-একদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *