National Special News Special Reports State

বিচারাধীন মামলা নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আদালতে ভিডিও দেখাতে চাইলেন অভিষেক

0
(0)

খবর লাইভ : বিচারাধীন মামলা নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে বারবার আপত্তি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সুপ্রিম কোর্টে ফের সে কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ আইনজীবী মারফত তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের ভিডিয়ো দেখানোর আর্জি জানালেন আদালতে। তবে এদিন আর ভিডিয়ো পর্যন্ত বিষয়টি পৌছয়নি। এই মামলায় সব পক্ষকেই হলফনামা দিয়ে লিখিত আকারে তাদের বক্তব্য জানাতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

তবে এদিন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন, ‘‘প্রায় দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করছেন। এর আগেও তিনি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন। আবার সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন। আমার কাছে তার ভিডিয়ো রয়েছে, দেখুন।’’

আরও পড়ুনঃ নীতীশের ‘ডিগবাজি’র পরই ইডি দফতরে হাজিরা লালুর
তবে সুপ্রিম কোর্টে সেই ভিডিয়ো দেখানো হয়নি অভিষেকের। অন্য কথার মাঝে তাঁর কথা চাপা পড়ে যায়। রাজ্যের তরফেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের বিরোধিতা করা হয় আদালতে। সিঙ্গল বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ‘‘সিঙ্গল বেঞ্চ থেকে মেডিক্যালে ভর্তি মামলা সরানো হোক। না হলে আবার একই ঘটনা ঘটবে।’’
সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ জানিয়ে দেয়, তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিনই সব কথা শোনা হবে। আপাতত লিখিত হলফনামা দিয়ে বক্তব্য জানাক সব পক্ষ।

এর আগে শনিবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি অভিষেকের তরফে বলেন, ‘‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর প্রায় সমস্ত নির্দেশেই কোনও না কোনও ভাবে আমার নাম টেনে আনেন। আমার বক্তব্যও শোনা হোক।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *