Special News Special Reports State

কোচবিহারে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে সরকারি স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : রাজবংশী সম্প্রদায়ের বহুদিনের দাবি মেনে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি। সোমবার, কোচবিহারে রাসমেলা ময়দানের প্রশাসনিক সভা থেকে মাস্টারস্টোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই প্রাথমিক স্তর থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিন, কোচবিহারের প্রশাসনিক সভা থেকে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে বেশিরভাগ স্কুলই রয়েছে কোচবিহার জেলায়। ইতিমধ্যেই প্রাথমিকস্তর থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন এই দাবি ছিল। কিন্তু বামফ্রন্ট সরকার তা পূরণ করেনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তাঁকে কৃতজ্ঞতা জানান রাজবংশী সম্প্রদায়ের বংশীবদন বর্মণ।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমি একটা বড় কাজ করলাম। রাজবংশী অনেকগুলি কোচবিহারের স্কুল ছিল সেগুলি সরকারি বেতন পেত না। নিজেদের মতো করে তারা চালাত। তারা কোনA সুযোগ পেত না। আমি আজ এই অনুষ্ঠান থেকে ২১০ টা রাজবংশী স্কুলকে সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। স্কুলের মাস্টারমশাই বেতন পাবেন এবং ছাত্রছাত্রীরা সব সুযোগ সুবিধা পাবেন। এই কাজ কেউ করতে পারিনি, করে দিয়ে গেছি। নারায়ণী ব্যাটেলিয়ন আপনারা চেয়েছিলেন কেন্দ্র করেনি আমি করে দিয়েছি।“ হাততালিতে ফেটে পড়ে রাসমেলা ময়দান।

পাশাপাশি, আর্জি মেনে নওশাদ শেখ ডেভালাপমেন্ট বোর্ডের স্থায়ী অফিস করে দেওয়া হবে। একই সঙ্গে তাদের প্রেসিডেন্স, ভাইস প্রেসিডেন্স নির্বাচন হবে। তাদের কাজের সুবিধার জন্য একটি গাড়িও দেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *