খবর লাইভ : রাতের অন্ধকারে ফের গরুপাচার পুরুলিয়ায় (Cattle Smuggling Case)। রবিবার মাঝরাতে পুরুলিয়ার হুড়া থানা এলাকায় পুরুলিয়া-বাঁকুড়া সড়ক পথ দিয়ে গরু নিয়ে যাওয়া হচ্ছিল । বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই তারা গাড়িগুলি আটক করেন ৷ স্থানীয়রা পুলিশে খবর দেন, পুলিশ এসে গাড়িগুলি থকে 149টি গরু উদ্ধার করেছে ৷ যার মধ্যে 8টি গরু মৃত ৷ 23টি গাড়ি ও 33 জনকে আটক করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
গরুপাচারের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল স্থানীয় তৃণমূল নেতারা জড়ো হন এলাকায় ৷ আসেন স্থানীয় তৃণমূল পরিচালিত হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো ৷ তাঁরা দাবি করেন, কারা এই গরুপাচারের সঙ্গে যুক্ত তা অবিলম্বে খুঁজে বের করতে হবে পুলিশকে ।
আরও পড়ুনঃ অনুব্রতর বিরুদ্ধে CBI চার্জশিটে সাক্ষী শতাব্দীর!
স্থানীয় বিজেপি নেতা আবদুল আলিম আনসারি বলেন, ‘‘একাধিক গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করেছে স্থানীয় বাসিন্দারা ৷ এর আগেও হুড়াতে গরুপাচার হয়েছিল ৷ বর্তমানে এই পাচারের ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে ৷ প্রায় প্রতিদিনই শ‘য়ে শ‘য়ে গরুপাচার হচ্ছে গাড়িতে করে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী ৷ গরুপাচারের সবকিছু পুলিশ জানে ৷ শাসকদলের মদতেই গরুপাচার হচ্ছে ৷ গরুপাচারের সবকিছু পুলিশ জানে ৷ শাসকদলের মদতেই গরুপাচার হচ্ছে ৷ গরুপাচারের সঙ্গে জড়িত শাসকদল ৷ তৃণমূল ক্ষমতায় থাকলে গরুপাচার কখনই বন্ধ হবে না ৷ গরুপাচারের টাকাতেই শাসকদলের রুটি-রুজি চলে ৷ তাই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে গরুপাচার বন্ধ করতে ৷’’




