Special News Special Reports State

জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই প্রমাণ লোপাটে পাঁচটি মোবাইল নষ্ট করে শাহজাহান, দাবি ইডির

0
(0)

খবর লাইভ : রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির অফিসাররা। রক্তাক্ত হয়েছেন তদন্তকারী অফিসাররা। ইডির তিন জন অফিসার হাসপাতালে ভর্তি।তবে এই ঘটনার মধ্যেই জানা গিয়েছে, রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) গ্রেফতার হওয়ার খবরে বিশেষ চিন্তায় ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান। তখন নাকি কিছু ক্ষণের মধ্যেই পর পর পাঁচটি মোবাইল ফোন নষ্ট করেছিলেন তিনি।ইডির দাবি, শাহজাহান সম্ভবত আঁচ করেছিলেন, আজ না-হয় কাল, মন্ত্রীর কাছ থেকে তাঁর নাম জানতে পারবেন তদন্তকারীরা। সে ক্ষেত্রে দু’জনের যোগাযোগের প্রমাণ মিলবে মোবাইলে।

আরও পড়ুনঃ শঙ্করের সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা নগদ!

ইডির দাবি, প্রায় ৮০০-১০০০ জনের উন্মত্ত জনতা চড়াও হয়েছিল তদন্তকারী দলের উপর। কিন্তু তার আগে ঠিক কী হয়েছিল? ইডির টিম যখন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল, তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেখ শাহজাহানের দেখা মেলেনি। ইডির অফিসাররা ও সিআরপিএফ-এর জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন বাইরে। দরজা খোলার জন্য বলছিলেন। কিন্তু এসবের মধ্যেই মাত্র আধ ঘণ্টার মধ্যে এক দল উন্মত্ত জনতা লাঠি-ইট-পাটকেল নিয়ে ঘিরে ফেলেন ইডির অফিসারদের। তখনও দরজা খুলে বেরোননি শেখ শাহজাহান। তিনি বাড়িতে ছিলেন কি ছিলেন না, সেই বিষয়টি নিয়ে সকাল থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছিল।

ইডির তরফে প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, সেই সময় শেখ শাহজাহান নিজের বাড়িতেই ছিলেন। ইডির দাবি, যখন বন্ধ দরজার বাইরে থেকে ইডি ও সিআরপিএফ জওয়ানরা দরজা খোলানোর জন্য চেষ্টা করছিলেন, তখন শেখ শাহজাহানের মোবাইলের লোকশন দেখাচ্ছিল বাড়ির ভিতরে। ইডির বক্তব্য, মোবাইলের লোকশন বলছে, তিনি বাড়ির মধ্যেই ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *