Special News Special Reports State

রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রবিবারই দায়িত্ব গ্রহণ 

0
(0)

খবর লাইভ : রাজ্যের মুখ্যসচিব পদে বি পি গোপালিকার নাম আগেই জানা গিয়েছিল। রবিবার, রাজ্যের স্বরাষ্ট্রসচিবের নামও ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন পর্যটন দফতরের বিশেষ সচিব নন্দিনী চক্রবর্তী। রবিবারই তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। একই সঙ্গে এদিন দায়িত্ব নেন নবনিযুক্ত মুখ্যসচিব বি পি গোপালিকাও। নবান্নে তাঁদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

ছমাস আগেই অবসর নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এতদিন অতিরিক্ত মেয়াদে ছিলেন তিনি। বুধবার বছরের শেষ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব গোপালিকাকে মুখ্যসচিবের দায়িত্ব নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই স্বরাষ্ট্রসচিব কে হবেন- তা নিয়ে জল্পনা চলেছিল। বেশ কয়েকজনের নামের প্রস্তাব ছিল বলে নবান্নে সূত্রে খবর। শেষ পর্যন্ত এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত নন্দিনীর নামেই সিলমোহর পড়ে।

১৯৯৪ ব্যাচের অত্যন্ত দক্ষ আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নন্দিনী শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্ব একসঙ্গে সামলান। এরপরে তাঁকে পাঠানো হয় স্টেট গেজেটিয়ারের এডিটর পদে। সেখান থেকে সুন্দরবন উন্নয়নে। তার পরে প্রেসিডেন্সি ডিভিশনে। সেখান থেকে রাজভবনে রাজ্যপালের প্রধান সচিব। সেখান থেকে পর্যটন দফতরে বিশেষ সচিব করা হয় নন্দিনীকে। এবার স্বরাষ্ট্রসচিব হলেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *