খবর লাইভ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এমফিল ডিগ্রি বন্ধ করে দিয়েছে। আর কোনো স্বীকৃত ডিগ্রি না হওয়ায় এমফিল ডিগ্রিতে ভর্তি না হওয়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে কমিশন। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে এ উপলব্ধ।কয়েকটি বিশ্ববিদ্যালয় এম.ফিল (মাস্টার অফ ফিলোসফি) প্রোগ্রামের জন্য নতুন আবেদন আহ্বান করার পরে ইউজিসি ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এটি ইউজিসি-এর নজরে এসেছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন আমন্ত্রণ জানাচ্ছে৷এটা স্মরণে রাখতে হবে যে এমফিল ডিগ্রি একটি স্বীকৃত ডিগ্রি নয়। ইউজিসি (পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) প্রবিধান ২০২২-এর রেগুলেশন নং ১৪ স্পষ্টভাবে বলে যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমফিল প্রোগ্রাম অফার করবে না।” বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “এই বিষয়ে, জানানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) প্রবিধান, ২০২২ তৈরি করেছে যা ৭ নভেম্বর ২০২২ তারিখে ভারতের গেজেটে প্রকাশিত হয়েছে।” কমিশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এমফিল প্রোগ্রামে ভর্তি বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।




