National Special News Special Reports

পাইপলাইন ফেটে বিপত্তি! অ্যামোনিয়ার গন্ধে গুরুতর অসুস্থ কমপক্ষে ১৫, ভর্তি হাসপাতালে

0
(0)

খবর লাইভ : কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে বড়সড় বিপত্তি। দুর্ঘটনার জেরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ১২। তামিলনাড়ুর এন্নোরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে এন্নোরের করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি বেসরকারি সার কারখানার পাইপলাইন ফুটো হয়ে যায়। আর তারপরই পাইপলাইন দিয়ে লাগাতার অ্যামোনিয়া গ্যাস বেরতে থাকে। এই কারখানায় মূলত সার তৈরি হয়।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ এই বিপর্যয় ঘটে। ওই সময় কারখানার পাইপলাইনগুলো ঠান্ডা করা হচ্ছিল। সেই সময় আচমকাই তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পাশের কয়েকটি গ্রামের মানুষ তীব্র গন্ধে অসুস্থবোধ করতে থাকেন। এরপরই গ্রামবাসীদের কয়েক জন কারখানায় গিয়ে অভিযোগও করেন। তবে তার মধ্যে বেশ কয়েক জন গ্রামবাসী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। সব মিলিয়ে ১২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। বুধবার সকালে কারখানার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *