Special News Special Reports State

চৈতন্যের সার্থক উত্তরাধিকারী মমতা: পূর্বস্থলীতে ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে 

0
(0)

খবর লাইভ : “চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। সবাইকে সঙ্গে রাখার কথা বলেছিলেন। মমতাদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন। তিনি কোনও বিভাজন বা ভেদাভেদের রাজনীতি করেন না। চৈতন্যদেবও করেননি। চৈতন্যের সার্থক উত্তরাধিকারী এই বাংলায় যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এভাবেই চৈতন্যদেবের তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। ব্রাত্য বসু বলেন, প্রকৃতি এবং প্রাণীসম্পদকে রক্ষা করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই উদ্যোগী। পাশাপাশি লোকসভা নির্বাচন প্রসঙ্গে ব্রাত্য জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ৩৫ থেকে ৪০টি আসনে জয়লাভ করবে।

উল্লেখ্য, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ‘খাল-বিল-চুনোমাছ’ উৎসবে মঙ্গলবার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চৈতন্যদেব’-এর সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *