games Special News Special Reports

এবার প্রতিবাদ বিনেশের, ফেরাচ্ছেন খেলরত্ন ও অর্জুন পুরস্কার, চিঠি প্রধানমন্ত্রীকে

0
(0)

খবর লাইভ : ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।বিদায়ী কুস্তি সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। তবে ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং আসার পর থেকেই প্রতিবাদ চলছে কুস্তিগীরদের মধ‍্যে। সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দেওয়ার কথা জানান। তেমনই বজরং পুনিয়া ফিরিয়ে দেন পদ্মশ্রী। আর এবার এই তালিকায় যুক্ত হলেন বিনেশ ফোগাট।

এদিন বিনেশ জানান, তিনি নিজের খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিতে চাইছেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে তিনি লিখেছেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এতদিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *