games Special News Special Reports

মার্তিনেসের আচরণ নিয়ে ফ্রান্স- আর্জেন্টিনা তরজা চলছেই

0
(0)

খবর লাইভ : ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে । কিন্তু বিতর্ক লেগেই আছে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ফ্রান্সের কিলিয়ান এমবাপের পুতুল নিয়ে ঘুরেছিলেন। এ বার মার্তিনেসকে ফুটবলের কুপুত্র বললেন ফ্রান্সের আদিল রামি। তাঁকে পাল্টা আক্রমণ করলেন অ্যাঙ্খেল দি মারিয়া।

বিশ্বকাপ জেতার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন মার্তিনেস। কখনও পুরস্কার মঞ্চ থেকে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি করেছেন, কখনও সাজঘরে এমবাপের জন্য নীরবতা পালন করেছেন, কখনও আবার আর্জেন্টিনায় বাসের উপর এমবাপের পুতুল নিয়ে ঘুরেছেন। ফ্রান্সে এই ধরনের আচরণ ভাল ভাবে নেয়নি। ফ্রান্সের ফুটবল সংস্থার অভিযোগ জানায় আর্জেন্টিনাকে। এ বার ফুটবলাররাও মুখ খুললেন মার্তিনেসের বিপক্ষে।

২০১৮ সালের বিশ্বকাপজয়ী রামি বলেন, “ফুটবলের সব থেকে খারাপ পুত্র মার্তিনেস। কেউ পছন্দ করে না ওকে।” পাল্টা আর্জেন্টিনার দি মারিয়া বলেন, “মার্তিনেস বিশ্বের সেরা গোলরক্ষক। এখানে কান্নাকাটি করে লাভ নেই।” এরপরই রামি দি মারিয়ার কান্নার বিভিন্ন ছবি দিয়ে লেখেন, “আমাকে শেখাতে পারবে?” এমবাপে যদিও মার্তিনেস সম্পর্কে কোনও কথা বলেননি।

মার্তিনেস যুক্তি দিয়েছেন, “ফরাসি ফুটবলাররা আমাকে কটূক্তি করছিল। সেই কারণেই ওদের জবাব দিয়েছিলাম। আমি ভাবমূর্তি নিয়ে ভাবি না।” শুধু ফাইনালের আচরণ নয়, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও মার্তিনেস কটূক্তি করেছিলেন ডাচদের কোচকে। সেই প্রসঙ্গে মার্তিনেস বলেছেন, “ম্যাচের আগে খুব কথা বলছিল ওরা। ফুটবল আমাকে শিখিয়েছে মাঠেই উত্তর দিতে হয়। নেদারল্যান্ডসের কোচ ম্যাচের আগে আমাদের অধিনায়ক মেসিকে অনেক কিছু বলেছিল। ফান হ্যাল বলেছিল টাইব্রেকারে খেলা গেলে ওরাই জিতবে। যদিও মাঠে ফল অন্য হয়েছিল।” সব মিলিয়ে মার্তিনেসের আচরণ নিয়ে ফ্রান্স- আর্জেন্টিনা তরজা চলছেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *