National Special News Special Reports

সিবিআইয়ের পর এবার চাকরি মামলায় তেজস্বীকে ইডির তলব

0
(0)

খবর লাইভ : ঐক্যবদ্ধ বিরোধী শিবির। ইন্ডিয়া জোটের তৎপরতায় ঘুম ছুটেছে বিজেপি সরকারের, ফলস্বরূপ সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই ধারা অব্যাহত রেখে সিবিআইয়ের পর এবার বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জমির পরিবর্তে চাকরি দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তেজস্বীকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইডির তরফে শনিবার সমন জারি করা হয়েছে। আরজেডির এই শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কোভিডের রিপোর্ট পজিটিভ এলে কী পদক্ষেপ? রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

ইডি সূত্রে জানা যাচ্ছে, রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমি কিনে তার পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এর আগে লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিসা ও ভারতীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। সে সময় তল্লাশি হয় তেজস্বীর বাড়িতেও। এর পরেই দিল্লির সিবিআই দপ্তরে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছিল তেজস্বীকে। এবার তাঁকে ডেকে পাঠাল ইডি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *