Special News Special Reports State

পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস সংক্রান্ত মামলার শুনানি, কেন জানেন?

0
(0)

খবর লাইভ : পিছিয়ে গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস সংক্রান্ত মামলার শুনানি । বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির কথা থাকলেও বিচারপতির অনুপস্থিতিতে শুনানি হয়নি।

গত ২০ ডিসেম্বর অভিষেকের আয়ের উৎস সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নিয়োগ সংক্রান্ত একটি মামলা ডিভিশন বেঞ্চের বিবেচনাধীন হওয়ায় তিনি জানিয়ে দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা হবে কি না। ফলে মামলা পিছিয়ে যায় বৃহস্পতি ও শুক্রবারে। শুক্রবারও বিকেল ৪টে নাগাদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সিনহা এদিন এজলাসে না বসায় মামলাটির শুনানি হয়নি। আদালত সূত্রে খবর, বেশ কিছুদিনের জন্য পিছিয়ে গেল মামলা।

আরও পড়ুনঃ হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, আইপিএল খেলা অনিশ্চিত 

উল্লেখ্য, ২০১৪ সালের পর থেকে কীভাবে সম্পত্তির পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে অভিষেকের? তাঁর উৎস কী? জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতিকে ইডি জানিয়েছিল, অভিষেক ৫,৫০০ পাতার নথি জমা দিয়েছেন। তাঁরা এর উত্তর খতিয়ে দেখছেন। ইডির এই জবাব শুনেই বিচারপতি বলেছিলেন, ‘যে পরিমাণ নথি জমা পড়েছে, তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির। ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদেন হয়েছে, তা কি খুঁজে দেখেছেন আপনারা? আদালত যা জানতে চাইছে, তা কি খুঁজে দেখেছেন? আয়ের উৎস খুঁজে দেখেছেন? আইন আপনাদের ক্ষমতা দিয়েছে। এটাই তো আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *